1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০২:২৫ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

সামাজিক সংগঠন “বারহাট্টার আলো” গ্রুপের পক্ষ থেকে মোঃ পলাশ মিয়াকে আর্থিক সাহায্য প্রদান

নেত্রকোনা প্রতিনিধিঃ
  • আপডেটের সময় : শনিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২২
  • ১১২ সময় দর্শন

নেত্রকোণা জেলার বারহাট্টা উপজেলার সামাজিক সংগঠন “বারহাট্টার আলো” গ্রুপের পক্ষ থেকে দুই কিডনিতে সমস্যা জনিত এক রোগীকে আর্থিক সাহায্য করা হয়েছে৷

এলাকাবাসী সূত্রে জানা যায়, নেত্রকোণার বারহাট্টা উপজেলার আসমা ইউনিয়নের আসমা গ্রামের হতদরিদ্র মোঃ মুসলিম উদ্দিনের ছেলে মোঃ পলাশ মিয়া ৷ সে অনেক দিন যাবৎ কিডনি সমস্যাজনিত সমস্যায় ভুগছে। পলাশ মিয়ার দুটি কিডনিতে সমস্যা, ফুসফুসেও সমস্যা রয়েছে। সে বর্তমানে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। তার পরিবারের সামর্থ্য নেই এই চিকিৎসার খরচ বহন করার৷
বারহাট্টার আলো গ্রুপের এডমিন অলি উল্লাহ রায়হান জানান, আমার এক খালাতো ভাইয়ের মাধ্যমে পলাশের এই অসুস্থতার বিষয়টি জানতে পারি তখন আমি সাথে সাথেই আমার বারহাট্টার আলো টিমের সকলের সাথে বিষয়টি শেয়ার করি এবং আমাদের সামর্থ্য অনুযায়ী পলাশের হাতে ৫ হাজার টাকা তুলে দেই। তিনি আরো বলেন বারহাট্টার আলো গ্রুপের সকল এডমিন ও মডারেটরদের ভালবাসা নিয়ে আমরা আমাদের এই সামাজিক কার্যক্রম চালিয়ে যেতে চাই৷

বারহাট্টার আলো গ্রুপের আরো একজন এডমিন মোঃ নাজমুল হক জানান, আমাদের বারহাট্টার আলো গ্রুপ সবসময় চেষ্টা করে গরিব অসহায়দের পাশে দাঁড়ানোর জন্য। কিছুদিন আগে বন্যার সময় বারহাট্টা উপজেলার কয়েকটি ইউনিয়নেও আমরা ত্রান বিতরন করেছি। পলাশ যেহেতু অনেক অসুস্থ তাই পলাশের পাশেও আমরা দাঁড়ানোর চেষ্টা করলাম। তিনি আরো বলেন, আমরা ইনশাআল্লাহ আমাদের এই সামাজিক কাজগুলো অব্যাহত রাখব।

বারহাট্টার আলো গ্রুপের অন্যতম এডমিন মোঃ নূর মোহাম্মদ মিলন জানান, আমরা অসহায়দের সাথে সব সময় থাকার চেষ্টা করি, আমরা ইতিমধ্যে সামর্থ্য অনুযায়ী বেশ কিছু কাজ করেছি ইনশাআল্লাহ আমাদের এই ধারা অব্যাহত থাকবে।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu