Dhaka 4:25 am, Monday, 15 June 2026

ফরিদপুরে ইজিবাইকে যাত্রীবেশে চেইন চুরি: জনতা ধরে ফেলল ৫ নারীকে

ফরিদপুরের চরভদ্রাসনে ইজিবাইকে এক যাত্রীর গলা থেকে স্বর্ণের চেইন চুরির সময় যাত্রীবেশে থাকা পাঁচ নারীকে হাতেনাতে আটক করেছে স্থানীয় জনতা। রোববার (২৬ অক্টোবর) বেলা সোয়া ১১টার দিকে উপজেলার বেপারীর দোকান ও শীল ডাঙ্গী মোড়ের মধ্যবর্তী ফাঁকা রাস্তায় এ ঘটনা ঘটে।

আটককৃতদের কাছ থেকে ভুক্তভোগী পিয়ারা বেগমের (৫৫) চুরি হওয়া ৪ আনা ৫ রতি ৭ পয়েন্ট ওজনের স্বর্ণের চেইনটি উদ্ধার করা হয়েছে, যার আনুমানিক মূল্য ৫৩,৫০০ টাকা।
**যেভাবে ঘটল ঘটনা**
ভুক্তভোগী পিয়ারা বেগম জানান, তিনি হাটুর ব্যথার চিকিৎসার জন্য ফরিদপুর যাওয়ার পথে চরভদ্রাসন বাজার ব্রীজ থেকে একটি ইজিবাইকে ওঠেন। কিছুদূর পর মৌলভীরচর বাজার থেকে যাত্রীবেশে ওই পাঁচ নারী একই ইজিবাইকে উঠে তার দু’পাশে ঘেঁষাঘেঁষি করে বসেন।

ইজিবাইকটি বেপারীর দোকান ও শীল ডাঙ্গী মোড়ের মাঝে ফাঁকা রাস্তায় পৌঁছালে গতি কিছুটা কমে যায়। এই সুযোগে আটককৃতদের একজন, তহুরা (৩৫), কৌশলে পিয়ারা বেগমের গলা থেকে স্বর্ণের চেইনটি ছিঁড়ে নিয়ে ইজিবাইক থেকে নেমে পালানোর চেষ্টা করে।

**যেভাবে আটক হলো চক্রটি**
চেইন ছিঁড়তেই পিয়ারা বেগম বিষয়টি টের পেয়ে সঙ্গে সঙ্গে তহুরার হাত ধরে ফেলেন এবং চিৎকার শুরু করেন। তার চিৎকারে ইজিবাইকে থাকা পুত্রবধূ আন্না, চালক মো. বিল্লাল শেখ এবং আশেপাশের লোকজন দ্রুত এগিয়ে এসে তহুরাকে ধরে ফেলে। এসময় পালানোর চেষ্টাকালে বাকি চারজনকেও আটক করা হয়। পরে জনতা তহুরার কাছ থেকেই চোরাই স্বর্ণের চেইনটি উদ্ধার করে।

**আটককৃতদের পরিচয়**
আটককৃতরা হলেন- ব্রাহ্মণবাড়ীয়া জেলার নাসিরনগর থানার ধরমন্ডল গ্রামের তহুরা (৩৫), শিখা ওরফে শিফা (৩০), পুতুল বেগম (৪০), তাছলিমা আক্তার (২৫) এবং হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানার লালচান গ্রামের আকলিমা আক্তার (২৫)।

ভুক্তভোগী পিয়ারা বেগম সদরপুর উপজেলার ইব্রাহিম শেখের ডাঙ্গী গ্রামের মৃত মজিদ বেপারীর স্ত্রী।

**কর্তৃপক্ষের বক্তব্য**
খবর পেয়ে গাজীরটেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইয়াকুব আলী ঘটনাস্থলে উপস্থিত হন। তিনি বলেন, “পরিস্থিতি উত্তপ্ত দেখে আমি দ্রুত বিষয়টি নিয়ন্ত্রণে আনি এবং পাঁচজনকেই থানা পুলিশের হেফাজতে পাঠাই।”

চরভাসন থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রোজিউল্লাহ খান জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। স্থানীয় চেয়ারম্যান ও গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে আটক নারীরা চুরির কথা অকপটে স্বীকার করে। ঘটনাস্থল থেকেই স্বর্ণের চেইনটি আলামত হিসেবে জব্দ করা হয়েছে।

ওসি আরও জানান, “ভুক্তভোগী পিয়ারা বেগম থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। পাঁচজন আসামী বর্তমানে থানা হেফাজতে আছেন। মামলা প্রক্রিয়াধীন। আটককৃতদের আগামীকাল (সোমবার) বিজ্ঞ আদালতে পাঠানো হবে।”

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

‘আমরা জুলাই যোদ্ধা’র ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা

ফরিদপুরে ইজিবাইকে যাত্রীবেশে চেইন চুরি: জনতা ধরে ফেলল ৫ নারীকে

আপডেটের সময় : 11:52:42 pm, Sunday, 26 October 2025