Dhaka 1:15 am, Wednesday, 10 June 2026

কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা।

পটুয়াখালীর পর্যটন কেন্দ্র কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। এবার সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে কুয়াকাটা পৌর মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক আবু সালের ইয়াবা সেবনের একটি ভিডিও।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকালে কুয়াকাটা পৌর এলাকার ৩ নম্বর ওয়ার্ডের ‘বেঙ্গল গেস্ট হাউস’-এর একটি কক্ষে ইয়াবা সেবন করছিলেন আবু সালে। বিষয়টি টের পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দিলে, মহিপুর থানা পুলিশ পৌঁছানোর আগেই কৌশলে হোটেল থেকে পালিয়ে যান তিনি।

কুয়াকাটা পৌর স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক আলী হায়দার শেখ জানান, আবু সালের বিরুদ্ধে দীর্ঘ দিন ধরেই মাদক ও অসামাজিক কার্যকলাপের অভিযোগ রয়েছে। সকালে তাকে হাতেনাতে ধরার চেষ্টা করা হলেও ধাক্কা দিয়ে পালিয়ে যেতে সক্ষম হন তিনি।

মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মহব্বত হোসেন জানান, পুলিশের অভিযানে ঘটনাস্থল থেকে ইয়াবা সেবনের সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। এছাড়া সন্দেহজনক অবস্থায় হোটেলের পৃথক দুটি কক্ষ থেকে এক তরুণ ও এক তরুণীকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে।

অভিযুক্ত নেতা আবু সালে এবং জেলা মৎস্যজীবী দলের সভাপতি শাহীনের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি। পর্যটন নগরী কুয়াকাটায় রাজনৈতিক ছত্রছায়ায় এমন মাদক কারবার বন্ধের দাবি জানিয়েছেন সচেতন এলাকাবাসী।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

asd barta

জনপ্রিয় সংবাদ

কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা।

কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা।

আপডেটের সময় : 03:45:39 am, Wednesday, 11 March 2026