Dhaka 4:22 am, Monday, 15 June 2026

পটুয়াখালীতে খালেদা জিয়ার ৮১তম জন্মদিনে তার দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা

পটুয়াখালী থেকে উক্ত অনুষ্ঠানের দুটি ছবি

পটুয়াখালী সদর উপজেলার ২ নং বদরপুর ইউনিয়ন বিএনপি তাদের চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ৮১তম জন্মদিন উপলক্ষে এক বিশেষ দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করে। এই আয়োজনটি অনুষ্ঠিত হয় বদরপুর ইউনিয়নের খলিশাখালী বাজারে।

দলের দুর্দিনে আয়োজিত এই অনুষ্ঠানে স্থানীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। তারা বেগম খালেদা জিয়ার দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করে বিশেষ মোনাজাতে অংশ নেন। এসময় উপস্থিত ছিলেন সদর উপজেলা বিএনপির সভাপতি কাজী মাহবুব এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জলিল। দলের তৃণমূল পর্যায়ের অনেক নেতাকর্মীও এই আয়োজনে যোগ দেন।

দোয়া ও মিলাদ শেষে, ইউনিয়ন বিএনপির সভাপতি হাবিব তার বক্তব্যে দলের সাংগঠনিক অবস্থার কথা তুলে ধরেন। তিনি বলেন, ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের বেশ কয়েকজন সভাপতি মৃত্যুবরণ করেছেন এবং অনেকেই বর্তমানে সক্রিয় নন। তিনি উপস্থিত নেতাদের সহযোগিতা কামনা করেন, যাতে এই কমিটিগুলোকে পুনর্গঠন করে দলকে আরও শক্তিশালী করা যায়।

এই আয়োজনটি কেবল খালেদা জিয়ার জন্মদিন পালন নয়, বরং পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে দলের তৃণমূলকে ঐক্যবদ্ধ করার একটি প্রয়াস বলেও মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। ডেক্স রিপোর্ট স্বাধীন বাংলা টিভি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

‘আমরা জুলাই যোদ্ধা’র ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা

পটুয়াখালীতে খালেদা জিয়ার ৮১তম জন্মদিনে তার দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা

আপডেটের সময় : 07:55:36 am, Saturday, 16 August 2025