Dhaka 2:56 pm, Monday, 15 June 2026

গেল বছর ৭৬১৭ দুর্ঘটনায় নিহত প্রায় ১১ হাজার

২০২২ সালে সারাদেশে ৭ হাজার ৬১৭টি দুর্ঘটনায় ১০ হাজার ৮৫৮ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ১২ হাজার ৮৭৫ জন। এর মধ্যে ছয় হাজার ৭৪৯টি সড়ক দুর্ঘটনায় ৯ হাজার ৯৫১ জন নিহত হন। আহত হয়েছেন ১২ হাজার ৩৫৬ জন।

প্রতিবেদনের তথ্য অনুযায়ী, বিদায়ী বছরের দুর্ঘটনার সংখ্যা গত আট বছরের মধ্যে সর্বোচ্চ। একই সঙ্গে ২০২১ সালের তুলনায় গত বছর সড়কে দুর্ঘটনা ১৯ দশমিক ৮৯ শতাংশ এবং প্রাণহানি ২৭ দশমিক ৪ শতাংশ বেড়েছে।

সোমবার (২ জানুয়ারি) ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি এই তথ্য জানিয়েছে।

সংবাদ সম্মেলনে বলা হয়েছে, রেলপথে ৬০৬ দুর্ঘটনায় ৫৫০ জন নিহত এবং ২০১ জন আহত হয়েছে। নৌপথে ২৬২টি দুর্ঘটনায় ৩০৭ জন নিহত এবং একজন নিখোঁজ হয়েছে। সড়ক, রেল ও নৌ-পথে সর্বমোট ৭ হাজার ৬১৭টি দুর্ঘটনায় ১০ হাজার ৮৫৮ জন নিহত এবং ১২ হাজার ৮৭৫ জন আহত হন।

বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির দুর্ঘটনা মনিটরিং সেলের বার্ষিক দুর্ঘটনা পর্যবেক্ষণ প্রতিবেদনে উঠে এসেছে এসব তথ্য। সংবাদ সম্মেলনে সংগঠনের মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী এই প্রতিবেদন তুলে ধরেন

দেশের জাতীয়, আঞ্চলিক ও অনলাইন সংবাদপত্রে প্রকাশিত সড়ক, রেল ও নৌ-পথে দুর্ঘটনার সংবাদ মনিটরিং করে প্রতি বছরের ধারাবাহিকতায় এই প্রতিবেদন তৈরি করা হয়। এতে দেখা গেছে, ২০২২ সালে ছয় হাজার ৭৪৯টি সড়ক দুর্ঘটনায় নয় হাজার ৯৫১ জন নিহত এবং আহত হয়েছেন ১২ হাজার ৩৫৬ জন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

‘আমরা জুলাই যোদ্ধা’র ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা

গেল বছর ৭৬১৭ দুর্ঘটনায় নিহত প্রায় ১১ হাজার

আপডেটের সময় : 06:08:47 pm, Monday, 2 January 2023