Dhaka 2:37 pm, Monday, 15 June 2026

মার্কিন রাষ্ট্রদূতের কাছে স্মারকলিপি দিল ‘মায়ের কান্না’

যুক্তরাষ্ট্রের হাইকমিশনার পিটার হাসের কাছে স্মারকলিপি দিয়েছেন মায়ের কান্না সংগঠনের সদস্যরা। ১৯৭৭ সালের ২ অক্টোবর জিয়াউর রহমানের আমলে বিদ্রোহ দমনের নামে বিমান বাহিনীর সহস্রাধিক সদস্যকে গুমের ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সংগঠন-মায়ের কান্না। তারাই আজ বুধবার (১৪ ডিসেম্বর) সকালে রাজধানীর শাহীনবাগে রাষ্ট্রদূতের কাছে এই স্মরকলিপি দেন।

সকালে রাজধানীর শাহীনবাগে একটি পরিবারের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূত সাক্ষাৎ করেন।

সেখান থেকে বেরিয়ে যাওয়ার সময় ফাঁসির দণ্ডপ্রাপ্ত বিমান বাহিনীর সদস্যদের সন্তান ও চাকরিচ্যুত সদস্যরা রাষ্ট্রদূতের সঙ্গে দেখা করেন। রাষ্ট্রদূতের কাছে জিয়াউর রহমানের সামরিক সরকারের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ করেন সংগঠনের সদস্যরা।

মায়ের কান্না সংগঠনের সদস্যরা মার্কিন রাষ্ট্রদূতের কাছে ৪৫ বছর আগের গুমের ঘটনার আন্তর্জাতিক তদন্ত চান। একইসঙ্গে সামরিক শাসনামলে মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র সরকারের সহযোগিতা চান। মায়ের কান্না সংগঠকদের দাবি, মার্কিন রাষ্ট্রদূতের কাছে পরবর্তী সময়ে গুমের ঘটনার বিস্তারিত তুলে ধরা হবে।

মায়ের ডাকের সমন্বয়কারী আফরোজা ইসলাম, তার ভাই বিএনপি নেতা সুমন দীর্ঘদিন ধরে নিখোঁজ রয়েছেন। তাদের শাহীনবাগের বাসায় এসেছিলেন যুক্তরাষ্ট্রের হাইকমিশনার পিটার হাস। কিন্তু সেখানে ভিড় করেন মায়ের কান্না সংগঠনের কয়েকজন। তারাও তাদের দাবি তুলে ধরার চেষ্টা করেন, কিন্তু হাইকমিশনার  বাইরে কারও সঙ্গে কথা বলেননি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

‘আমরা জুলাই যোদ্ধা’র ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা

মার্কিন রাষ্ট্রদূতের কাছে স্মারকলিপি দিল ‘মায়ের কান্না’

আপডেটের সময় : 06:18:49 pm, Wednesday, 14 December 2022