Dhaka 2:54 pm, Monday, 15 June 2026

সাংবাদিকের বুম কেড়ে নেওয়ার ঘটনায় কনস্টেবলকে প্রত্যাহার

সংসদ ভবনের সামনে মানিক মিয়া এভিনিউতে এক সাংবাদিকের বুম কেড়ে নেওয়ার ঘটনায় কনস্টেবল মো. শাহিনুর রহমানকে প্রত্যাহার করে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে।

আজ সোমবার ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পক্ষ থেকে এসব তথ্য জানানো হয়।

ডিএমপি জানায়, রোববার সংসদ ভবনের সামনে মানিক মিয়া এভিনিউতে নাগরিক টিভির সাংবাদিক বিএনপির সংসদ সদস্যদের পদত্যাগ বিষয়ে লাইভ সম্প্রচার করার সময় কনস্টেবল মো. শাহিনুর রহমান সাংবাদিকের বুম কেড়ে নিয়ে দায়িত্ব পালনে বিঘ্ন ঘটায়।

পরে অপেশাদার আচরণ করায় কনস্টেবল মো.শাহিনুর রহমানের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করে পুলিশ লাইন্সে সংযুক্ত করেন ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক।

এছাড়া তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

‘আমরা জুলাই যোদ্ধা’র ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা

সাংবাদিকের বুম কেড়ে নেওয়ার ঘটনায় কনস্টেবলকে প্রত্যাহার

আপডেটের সময় : 05:15:21 pm, Monday, 12 December 2022