Dhaka 2:38 pm, Monday, 15 June 2026

ঢাকা জেলার নতুন ডিসি মমিনুর রহমান

ঢাকা জেলার নতুন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন মোহাম্মদ মমিনুর রহমান। বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন।

ঢাকা জেলার প্রশাসক শহিদুল ইসলামের পদোন্নতির পর তার স্থলে মোহাম্মদ মমিনুর রহমানকে এ দায়িত্ব দেওয়া হয়। তিনি এর আগে চট্টগ্রামের জেলা প্রশাসক হিসেবে কর্মরত ছিলেন।

গত ২৩ নভেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব ভাস্কর দেবনাথ বাপ্পি স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে ২৩ জেলায় নতুন ডিসি নিয়োগ দেওয়া হয়। এরই অংশ হিসেবে চট্টগ্রাম থেকে মোহাম্মদ মমিনুর রহমানকে ঢাকা জেলায় বদলি করা হয়।

তিনি ১৯৭৩ সালের ১ সেপ্টেম্বর ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলায় জন্মগ্রহণ করেন। তার বাবা মোহাম্মদ কামালুর রহমান গফরগাঁও খায়রুল্লাহ সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এবং মা রওশন আরা একই বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক ছিলেন।

ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে ১৯৯৫ সালে স্নাতক (সম্মান) এবং ১৯৯৬ সালে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন মোহাম্মদ মমিনুর রহমান। এরপর বাংলাদেশ সিভিল সার্ভিস প্রশাসন ক্যাডারের ২২তম ব্যাচে প্রথম স্থান অধিকার করে জেলা প্রশাসকের কার্যালয় রাজশাহীতে সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে প্রশাসন ক্যাডারে তিনি কর্মজীবন শুরু করেন। ২০০৭ সালের ২৭ মে মানিকগঞ্জের ঘিওর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগ দেন। একই বছর ৯ অক্টোবর তিনি বিসিএস প্রশাসন একাডেমি ঢাকায় সহকারী পরিচালক হিসেবে পদন্নতি পান।

তিনি উচ্চশিক্ষার জন্য বৃত্তি নিয়ে ২০০৯ সালের ১৬ জানুয়ারি যুক্তরাজ্য যান। সেখানে মানবসম্পদ ব্যবস্থাপনা বিভাগে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করে দেশে ফেরেন। ২০১০ সালের ২৫ এপ্রিল থেকে ২০১৩ সালের ৩ জুলাই পর্যন্ত বাংলাদেশ সিভিল সার্ভিস প্রশাসন একাডেমিতে উপপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। ২০১৩ সালের ৪ আগস্ট থেকে ২০১৪ সালের ১৮ মার্চ পর্যন্ত কিশোরগঞ্জের কুলিয়ারচর এবং ২০১৪ সালের ২৩ এপ্রিল থেকে ২০১৫ সালের ৭ জানুয়ারি পর্যন্ত গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী অফিসার হিসেবে দায়িত্ব পালন করেছেন। এরপর ২০১৫ সালের ১১ জানুয়ারি থেকে ২১ এপ্রিল ২০১৭ পর্যন্ত গোপালগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে কর্মরত ছিলেন।

মমিনুর রহমান ২০১৭ সালের ১১ মে থেকে ৩১ ডিসেম্বর ২০২০ সাল পর্যন্ত তিনি প্রধানমন্ত্রীর কার্যালয়ে পরিচালক হিসেবে দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

‘আমরা জুলাই যোদ্ধা’র ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা

ঢাকা জেলার নতুন ডিসি মমিনুর রহমান

আপডেটের সময় : 06:53:43 pm, Thursday, 8 December 2022