1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৯:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

আন্দোলনকে ভিন্ন দিকে নিতে জঙ্গি ছিনতাইয়ের নাটক: মির্জা ফখরুল

অনলাইন ডেক্স
  • আপডেটের সময় : বুধবার, ২৩ নভেম্বর, ২০২২
  • ১২৬ সময় দর্শন

আদালত পাড়া থেকে জঙ্গি ছিনতাইয়ের ঘটনাকে নাটক বলে অবিহিত করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘ বহু নির্যাতন-নিপীড়ন দেখছি, আগুন সন্ত্রাসের কথা বলছে, আদালত পাড়া থেকে জঙ্গি ছিনতাই— এসব নাটক। বিএনপির আন্দোলনকে ভিন্ন দিকে নিতে সরকার এ নাটক সাজাচ্ছে। ’

বুধবার (২৩ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবে ‘দেউলিয়াত্ব ঘোচাতে দুর্ভিক্ষের নাটক : দেশ কোন পথে’ শীর্ষক সেমিনারে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, ‘ক্ষমতায় থাকার বাসনায় জনবিচ্ছিন্ন হয়ে গেছে সরকার। মানুষের দুঃখ, কষ্ট আর উপলব্ধি করে না। তাদের লক্ষ্য কীভাবে দুর্নীতি লুটপাট করে বিদেশে অর্থ পাচার করবে। আওয়ামী লীগ পুরোপুরি অর্থনৈতিক, রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে গেছে। ’

তিনি বলেন, ‘নতুন ৯৬টি মামলায় সাড়ে চার হাজার নেতাকর্মীকে আসামি করা হয়েছে। ১০ হাজার অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। সরকার মামলা দিয়ে বিএনপির আন্দোলন দমানোর পুরনো খেলা শুরু করেছে। ’

বিএনপি মহাসচিব বলেন, ‘আওয়ামী লীগ জাতির জন্য বিশাল বোঝা হয়ে পড়েছে। এদের কাঁধ থেকে সরাতে না পারলে ডুবতে হবে। ’

মির্জা ফখরুল বলেন, ‘এখন গণআন্দোলনের মাধ্যমে সরকারকে সরিয়ে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন আদায় করতে হবে। বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে দলীয় সরকারের অধীনে নির্বাচন গ্রহণযোগ্য হবে না। তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দরকার। ’

তিনি বলেন, ‘এই সরকারের পদত্যাগ চাই। সংসদ বিলুপ্ত করে নতুন কমিশনের অধীনে নির্বাচন দিতে হবে। ’

বিএনপি মুখপাত্র বলেন, ‘সরকার সমাবেশে বাধা দেওয়া শুরু করেছে। ঢাকায় সমাবেশের অনুমতি এখনও দেয়নি। আমরা নয়াপল্টনে সমাবেশ করবো। কোনো ঝামেলা না করে ১০ ডিসেম্বর নয়াপল্টনে সমাবেশ করার অনুমতি দেওয়ার আহ্বান জানাচ্ছি। ’

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu