Dhaka 4:51 pm, Monday, 15 June 2026

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৫৩তম সমাবর্তন শুরু

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৫৩তম সমাবর্তন শুরু হয়েছে। শনিবার (১৯ নভেম্বর) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে বাংলাদেশের রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্য আবদুল হামিদ এ সমাবর্তনের উদ্বোধন ঘোষণা করেন। এর আগে সমাবর্তনের শোভাযাত্রা করেন আচার্য।

পবিত্র ধর্মগ্রন্থসমূহ থেকে পাঠের পর স্বাগত সংগীত ও নৃত্য পরিবেশন করা হয়।

এরপর ঢাকা বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিল ও সিন্ডিকেটের সিদ্ধান্ত অনুযায়ী নোবেল বিজয়ী অধ্যাপক ড. জ্যঁ তিরলকে ডক্টর অব লজ ডিগ্রি প্রদানের জন্য বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান অনুরোধ করলে রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্য তার অনুমোদন করেন।

পরে রাষ্ট্রপতির কাছ থেকে ডক্টর অব লজ ডিগ্রি গ্রহণ করেন অধ্যাপক ড. জ্যঁ তিরল। ডিগ্রির সনদে অধ্যাপক তিরলের কাছ থেকে স্বাক্ষর নেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

‘আমরা জুলাই যোদ্ধা’র ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৫৩তম সমাবর্তন শুরু

আপডেটের সময় : 05:56:47 pm, Saturday, 19 November 2022