Dhaka 4:50 pm, Monday, 15 June 2026

একুশে পদকপ্রাপ্ত নৃত্যগুরু গোলাম মোস্তফা খান আর নেই

একুশে পদকপ্রাপ্ত বিশিষ্ট নৃত্যশিল্পী, নৃত্য প্রশিক্ষক নৃত্যশিল্পী গোলাম মোস্তফা খান মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর। রোববার (১৩ নভেম্বর) রাত ৮টা ১৫ মিনিটে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

নৃত্যগুরু গোলাম মোস্তফা নিউমোনিয়াসহ শ্বাসকষ্টজনিত রোগে ভুগছিলেন।

জানা গেছে, গত ২৮ অক্টোবর তাকে সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়েছিল। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

গোলাম মোস্তফা খান ১৯৮০ সালে ‘বেণুকা ললিতকলা কেন্দ্র’ নৃত্য প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেন। সৃজনশীল কর্মের মাধ্যমে নৃত্যপ্রেমী বাঙালির হৃদয়ে দীর্ঘদিন বেঁচে থাকবেন তিনি। গোলাম মোস্তফা খান ২০২০ সালে একুশে পদক, ২০১৬ সালে শিল্পকলা একাডেমির পদক পেয়েছেন। এ ছাড়া নৃত্যে বিশেষ অবদান রাখার জন্য তিনি বেশ কিছু গুরুত্বপূর্ণ পুরস্কার পেয়েছেন। তার অনেক শিষ্য নৃত্যে দেশ–বিদেশে প্রতিষ্ঠা পেয়েছেন।

এই গুণী শিল্পীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ। শোকবার্তায় সংস্কৃতি প্রতিমন্ত্রী বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

‘আমরা জুলাই যোদ্ধা’র ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা

একুশে পদকপ্রাপ্ত নৃত্যগুরু গোলাম মোস্তফা খান আর নেই

আপডেটের সময় : 10:35:26 am, Monday, 14 November 2022