Dhaka 6:26 pm, Monday, 15 June 2026

রাজধানীতে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে কলেজছাত্র নিহত

রাজধানীর মুগদার মান্ডা এলাকায় প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে রাকিবুল ইসলাম রাতুল (১৯) নামের এক কলেজছাত্র নিহত হয়েছেন। সোমবার দিবাগত রাত সোয়া ১২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

মুগদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জামাল উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, রাত সোয়া ১২টার দিকে আহত অবস্থায় ঢামেকে আসা রাতুলের মৃত্যু হয়।

আগের এক মারামারির ঘটনা মীমাংসার জন্য প্রতিপক্ষ দল তাকে ডেকে নিয়েছিল। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। যারা ঘটনায় জড়িত, তাদের আটক করতে পুলিশ কাজ করছে।

এর আগে, মুগদা মান্ডায় রাতুলের ওপর হামলা করে প্রতিপক্ষের লোকজন। পরে আহত অবস্থায় রাতুলকে প্রথমে মুগদা হাসপাতালে নেওয়া হয়। মাথায় আঘাতের কারণে সেখানে রাতুলের অবস্থার অবনতি হয়। পরে তাকে ঢামেকে রেফার করেন চিকিৎসকরা।

মুগদা মানিকদী এলাকার আজিজ স্কুল অ্যান্ড কলেজের উচ্চমাধ্যমিকের ছাত্র ছিলেন রাতুল। তিনি পরিবারের সঙ্গে খিলগাঁও ত্রিমোহনী এলাকায় বসবাস করতেন। তার বাবার নাম আতিকুর রহমান।

ঘটনার ব্যাপারে মুগদা থানার উপপরিদর্শক (এসআই) রেজাউল করিম খান গণমাধ্যমকে জানান, রবিবার ইটপাটকেল নিক্ষেপের ঘটনায় প্রতিপক্ষ গ্রুপের সঙ্গে রাতুলদের হাতাহাতির ঘটনা ঘটে। সেই ঝামেলা মেটাতে রাতুলকে ডেকে মান্ডা প্রথম গলি এলাকায় নিয়ে যাওয়া হয়। সেখানেই রাতুলের ওপর হামলা চালানো হয়। ধারালো অস্ত্র দিয়ে তার মাথায় আঘাত করা হয়েছিল।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

‘আমরা জুলাই যোদ্ধা’র ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা

রাজধানীতে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে কলেজছাত্র নিহত

আপডেটের সময় : 11:40:27 am, Tuesday, 1 November 2022