Dhaka 6:22 pm, Monday, 15 June 2026

ট্রেনের টিকিট কালোবাজারি: সহজের রেজাউলসহ দুজনের বিরুদ্ধে অভিযোগপত্র

ট্রেনের টিকিট কালোবাজারির ঘটনায় রাজধানীর রেলওয়ে থানায় করা মামলায় ই-টিকেটিং পোর্টাল সহজ ডটকমের সিস্টেম ইঞ্জিনিয়ার মো. রেজাউল করিম রেজা ও তার সহযোগী মো. এমরানুল হক সম্রাটের বিরুদ্ধে অভিযোগপত্র দিয়েছে পুলিশ। সম্প্রতি মামলার তদন্ত কর্মকর্তা ঢাকা রেলওয়ে থানার উপপরিদর্শক ফ.ম. শাহজাহান আদালতে এ অভিযোগপত্র দাখিল করেন। ঢাকার রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস আহমেদ বিশ্বাস বিষয়টি নিশ্চিত করেন।

অভিযোগপত্রে আসামিদের বিরুদ্ধে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫(১) ধারার অভিযোগ আনা হয়।

এছাড়া মামলার অন্য আসামি সোহানসহ অজ্ঞাত ২-৩ জনকে দায় থেকে অব্যাহতির সুপারিশ করা হয়।

মামলার অভিযোগপত্রে বলা হয়, সহজ ডটকমের সিস্টেম ইঞ্জিনিয়ার রেজাউল করিম গত ৬ বছর ধরে কমলাপুর টিকেট সিস্টেম ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত ছিলেন। তিনি অবৈধ উপায়ে টিকেট ব্লক করে পরে সেই টিকিট বেশি দামে বিক্রি করতেন। রেজাউল করিম তার সহযোগী সম্রাটের কাছে টিকিট সরবরাহ করতেন। সম্রাট এসব টিকিট নিজে ও তার অজ্ঞাত সহযোগীদের দিয়ে বেশি দামে বিক্রি করে আসছিলেন।

আসামিরা দীর্ঘদিন ধরে দুই ঈদসহ বিভিন্ন উৎসবে রেলওয়ের টিকেট অবৈধভাবে সংগ্রহ করে তা নিজদের কাছে রেখে কালোবাজারে বেশি দামে বিক্রি করে আসছিলেন।

মামলার এজাহারে বলা হয়, ঈদযাত্রায় ট্রেনের টিকিটের বিপুল চাহিদা থাকে। এ সুযোগ কাজে লাগিয়ে কালোবাজারে টিকিট বিক্রি করে আসছিল এই চক্র।

অনলাইনে ট্রেনের টিকিট বিক্রি শুরু হওয়ার কয়েক মিনিটের মধ্যেই সব টিকিট শেষ হওয়ার অভিযোগ তদন্তে নেমে রেজাউল করিমকে আটক করে র‌্যাব-১। জিজ্ঞাসাবাদে তার দেওয়া তথ্যে টিকিট কালোবাজারির বিষয়টি নিশ্চিত হয় র‌্যাব। পরে তার সহযোগী এমরানুলকে আটক করা হয়।

এ ঘটনায় ২০২২ সালের ২৯ এপ্রিল র‌্যাব-১ এর সুবেদার মো. রফিকুল ইসলাম বাদী হয়ে ঢাকার রেলওয়ে থানায় মামলা করেন। এ মামলায় রেজাউল ও সম্রাটকে গ্রেপ্তার দেখানো হয়। বর্তমানে তারা জামিনে কারামুক্ত রয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

‘আমরা জুলাই যোদ্ধা’র ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা

ট্রেনের টিকিট কালোবাজারি: সহজের রেজাউলসহ দুজনের বিরুদ্ধে অভিযোগপত্র

আপডেটের সময় : 12:05:29 pm, Monday, 31 October 2022