Dhaka 9:39 pm, Monday, 15 June 2026

গণপিটুনিতে প্রাণ গেল ছিনতাইকারীর

ঢাকার কেরানীগঞ্জে গণপিটুনিতে বিল্লাল ওরফে ধোপা বিল্লাল (৩০) নামে এক ছিনতাইকারী নিহত হয়েছে। রোববার (১৮ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে কেরানীগঞ্জ মডেল থানাধীন জিনজিরা থানাঘাট সংলগ্ন এলাকায় মাদরাসার সামনে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিল্লাল একজন চিহ্নিত ছিনতাইকারী। রাত হলেই সে বেড়িবাঁধ এলাকায় নিয়মিত ছিনতাই করত।এর আগে ধরা পড়ে কয়েকবার জেলও খেটেছে। জেল থেকে বের হয়ে প্রতিবারই পুনরায় ছিনতাই করত। রোববার রাত ৮টার দিকে আগানগর মাঞ্জাপট্টি বেড়িবাঁধ এলাকায় ছিনতাই করার উদ্দেশ্যে এক ব্যক্তিকে ধারালো অস্ত্র দিয়ে আটকায় বিল্লাল।

পরে ওই লোক ডাক-চিৎকারে আশপাশের লোকজন জড়ো হয়ে বিল্লালকে ধাওয়া করে। এ সময় ধাওয়া খেয়ে বিল্লাল বেড়িবাঁধ দিয়ে জিনজিরা থানা ঘাট এলাকায় এসে আটক হয়। পরে এখানে স্থানীয়রা গণপিটুনি দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

কেরানীগঞ্জ মডেল থানার ইনচার্জ মামুনুর রশীদ জানান, রোববার রাতে খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় একটি মামলা দায়ের করা হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

‘আমরা জুলাই যোদ্ধা’র ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা

গণপিটুনিতে প্রাণ গেল ছিনতাইকারীর

আপডেটের সময় : 11:48:25 am, Monday, 19 September 2022