Dhaka 8:38 pm, Monday, 15 June 2026

চক্রাকার বাসে হাফ ভাড়ার দাবিতে শিক্ষার্থীদের সড়ক অবরোধ

রাজধানীর গুলশান ও বনানীতে চলাচলকারী চক্রাকার বাসে হাফ ভাড়া কার্যকরের দাবিতে সড়ক অবরোধ করেছে শিক্ষার্থীরা। এতে গুলশান-বনানী সড়কে যান চলাচল বন্ধ রয়েছে।

মঙ্গলবার দুপুরে বনানী-গুলশান-২ সড়কে অবস্থান নেয় বনানী বিদ্যা নিকেতন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের অভিযোগ, গুলশান-বনানী-নতুনবাজার সড়কে চক্রাকার যেসব বাস চলাচল করে সেগুলোতে হাফ ভাড়া নেওয়া হচ্ছে না।অথচ প্রতিদিন প্রায় হাজার হাজার শিক্ষার্থী এই পথে যাতায়াত করে।

তারা আরও অভিযোগ করে বলেন, আড়াই কিলোমিটার দূরত্বের এই পথে ভাড়া নেওয়া হচ্ছে ৩০ টাকা। এই এলাকায় চলাচলকারী গুলশান চাকা ও ঢাকা চাকা বাস ছাড়া অন্য কোনও কোম্পানির বাস এই রুটে চলাচলও করে না। এতে শিক্ষার্থীরা কম ভাড়ায় যাতায়াত করতে পারে না।

এর আগে সোমবার (২২ আগস্ট) এই কর্মসূচির ঘোষণা দেন শিক্ষার্থীরা। ঘোষণা অনুযায়ী আজ (২৩ আগস্ট) সড়কে অবস্থান নেন তারা। একই দাবিতে রাজধানীর তেজগাঁও এলাকায় বিক্ষোভ করেছেন ঢাকা পলিটেকনিকের শিক্ষার্থীরা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

‘আমরা জুলাই যোদ্ধা’র ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা

চক্রাকার বাসে হাফ ভাড়ার দাবিতে শিক্ষার্থীদের সড়ক অবরোধ

আপডেটের সময় : 04:37:49 pm, Tuesday, 23 August 2022