Dhaka 7:01 pm, Monday, 15 June 2026

পুত্র সন্তানের বাবা হলেন ক্রিকেটার নাসির

ক্রিকেটার নাসির-তামিমার বিয়ে নিয়ে জল কম গড়ায়নি।

সেই জল এখনো জমে আছে আদালতে। এরই মধ্যে সুখবর দিল এই দম্পতি। গত ৮ এপ্রিল ছেলে সন্তান এসেছে তাদের কোলজুড়ে।

সোমবার (১৮ এপ্রিল) গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন নাসির নিজেই। সেইসাথে দেশবাসীর কাছে দোয়া চান নাসির-তামিমা দম্পতি।

এই দম্পতির কোলজুড়ে যে নতুন সদস্য আসছে সেটা জানা গেছে গত ২৫ ফেব্রুয়ারি। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের স্ত্রী তামিমা তাম্মীর বেবি বাম্পের ছবি পোস্ট করে সবার কাছে দোয়া চেয়েছিলেন এই বাংলাদেশি ক্রিকেটার।

আরও পড়ুন: পুলিশ তেল খরচ চাইলে ট্রিপল নাইনে কল করার অনুরোধ

প্রসঙ্গত, ২০২১ সালের ১৪ ফেব্রুয়ারি রাজধানীর উত্তরার একটি রেস্তোরাঁয় নাসির ও তামিমার বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। এরপর বিতর্ক ওঠে এই ক্রিকেটারকে ঘিরে। তামিমা তার আগের স্বামীকে তালাক না দিয়ে নাসিরকে বিয়ে করেছেন বলে অভিযোগ ওঠে। এ ঘটনায় মামলা করেন তামিমার আগের স্বামী রাকিব হাসান।

তামিমা পেশায় কেবিন ক্রু। কাজ করেন বিদেশি একটি এয়ারলাইনসে।

সূত্র, একাত্তর অনলাইন ডেস্ক

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

‘আমরা জুলাই যোদ্ধা’র ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা

পুত্র সন্তানের বাবা হলেন ক্রিকেটার নাসির

আপডেটের সময় : 04:17:01 am, Monday, 18 April 2022