Dhaka 12:45 pm, Monday, 15 June 2026

দেশে দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে সারাদেশে বিএনপির প্রতিবাদ সভা অনুষ্ঠিত

দেশের বাজারে দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে সারাদেশে বিক্ষোভ সমাবেশ করেছে বিএনপি। এসব সমাবেশে বক্তব্য দিতে গিয়ে দলটির সিনিয়র নেতারা বলেছেন, এই সরকারের অধিনে অবাদ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়।

https://www.youtube.com/watch?v=-olL7ONa3BU

দেশের বাজারে দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে সারাদেশে বিক্ষোভ সমাবেশ করেছে বিএনপি। এসব সমাবেশে বক্তব্য দিতে গিয়ে দলটির সিনিয়র নেতারা বলেছেন, এই সরকারের অধিনে অবাদ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়। তাই আন্দোলনের মাধ্যমেই নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার প্রতিষ্ঠা করতে হবে। তাই এক দফার আন্দোলনে শরীক হতে নেতাকর্মীদের প্রস্তুত থাকার নির্দেশও দেন তারা। এদিকে সমাবেশ চলাকালে সাভার ও পটুয়াখালীতে হামলা, সংঘর্ষ ও পুলিশের লাঠিচার্জের ঘটনা ঘটেছে। এতে অর্ধশতাধিক নেতাকর্মী আহত হয়েছে বলে বিএনপি নেতারা জানিয়েছেন।

দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে কেন্দ্রীয় ঘোষণা অনুযায়ী জেলায় জেলায় বিক্ষোভ সমাবেশ করে বিএনপি। এই সমাবেশ চলাকালে সাভার ও পটুয়াখালীতে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে পুলিশ সদস্যসহ অর্ধশতাধিক নেতাকর্মী আহত হয়েছে। সাভারে ঢাকা জেলা বিএনপির উদ্যোগে আয়োজিত সমাবেশ শেষে বিক্ষোভ মিছিলে পুলিশ বাধা দিলে সংঘর্ষ শুরু হয়।

এসময় নেতাতকর্মীদের ছত্রভঙ্গ করতে পুলিশ লঠিচার্জ করে। এতে ঢাকা আরিচা সহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।
এদিকে পটুয়াখালীতে বিএনপির সমাবেশে হামলার ঘটনা ঘটেছে। ছাত্রলীগ-যুবলীগের নেতাকর্মীরা এ হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছেন জেলা বিএনপির নেতা-কর্মীরা। তাদের দাবি, এই হামলায় ১০ থেকে ১৫ জন নেতাকর্মী আহত হয়েছে ।
এদিকে বিএনপির সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলুকে চাঁপাইনবাবগঞ্জে ঢুকতে দেয়নি পুলিশ। দুপুর একটায় জেলার বালিয়াঘাটায় এসে পৌছালে পুলিশ তাকে আটকে দেয়। বিকেলে জেলা স্কুল মাঠে আয়োজিত সমাবেশে অংশ নেয়ার কথা ছিলো তার।

এদিকে বগুড়ায় প্রতিবাদ সমাবেশে অংশ নিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খাঁন বলেছেন, দেশ ও দেশের মানুষকে রক্ষা করতে এই সরকারের পতনের লড়াই করতে হবে। সেই লড়াইয়ে সকলকে অংশ নেয়ার আহ্বানও জানান তিনি। বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান যে সংগ্রামের ডাক দিবেন, তাতে সকলকে ঝঁপিয়ে পড়ার আহ্বান জানিয়েছেন ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু। বরিশালে বিএনপি আয়োজিত সমাবেশে অংশ নিয়ে তিনি একথা বলেন।

নিত্য প্রয়োজনীয় জিনিপত্রের মুল্য বৃদ্ধির প্রতিবাদে এবং নিরপেক্ষ তত্বাবধায়ক সরকারের অধীনে আগামী নির্বাচনের দাবিতে পঞ্চগর জেলা বিএনপি আয়োজিত সমাবেশে যোগ দেন কয়েক হাজার নেতাকর্মী। সকাল থেকেই ৫ উপজেলা থেকে বিএনপিসহ অংগ সংগঠনের শত শত নেতা কর্মী বিক্ষোভ সহকারে সমাবেশে যোগদান দেন।
সমাবেশে বক্তব্য রাখেন বিএনপির নির্বাহী কমিটির বিশেষ সম্পাদক আসাদুজ্জামান রিপন। এছাড়া খাগড়াছড়ি, গাইবান্ধা, ঝিনাইদহ, নওগাঁসহ দেশের বেশিরভাগ জেলাতেই বিক্ষোভ সমাবেশ করেছে বিএনপি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

‘আমরা জুলাই যোদ্ধা’র ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা

দেশে দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে সারাদেশে বিএনপির প্রতিবাদ সভা অনুষ্ঠিত

আপডেটের সময় : 11:21:07 pm, Thursday, 3 March 2022