সপ্তম দিনে গড়ালো ইউক্রেনে রাশিয়ার হামলা । এখনো চলছে রুশ সেনাদের সঙ্গে ইউক্রেনীয়দের তীব্র লড়াই।
https://www.youtube.com/watch?v=hkwgCnHtETk
খারকিভে বোমা হামলা অব্যাহত রেখেছে রুশ সেনারা। গেল ২৪ ঘন্টায় শহরটিতে রুশ হামলায় অন্তত ২১ জন নিহত ও ১১২ জন আহত হয়েছেন। প্রেসিডেন্ট জেলেনস্কি বলেছেন, ইউক্রেনকে নিশ্চিহ্ণের লক্ষ্যেই এমন হামলা চালাচ্ছে রাশিয়া। তবে এই পরিস্থিতিতে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে আজ আবারও বৈঠক হওয়ার কথা রয়েছে। এদিকে, ইউক্রেনে হামলার জেরে নানা নিষেধাজ্ঞায় ক্রমেই একঘরে হয়ে পড়ছে রাশিয়া।
ইউক্রেনে রুশ হামলা যত দীর্ঘায়িত হচ্ছে, ততই বাড়ছে ধ্বংসযজ্ঞ। বুধবারও দেশটির দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভের ছিলো এমন বিধ্বস্ত অবস্থা। রুশ আগ্রাসনে শহরটিতে বেশ কয়েকজনের প্রাণ যায়। আহত হন শত শত মানুষ।
৬টি মিসাইল আমার উপর দিয়ে উড়ে গেছে। ওরা আমাদের বাচঁতে দিবে না। মঙ্গলবার রাতে উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর ঝিতোমিরও পরে রুশ ক্ষেপণাস্ত্র হামলার কবলে। বুধবার দখল করে খারসন শহর। রাশিয়ার সশস্ত্র বাহিনী খারসন শহর নিয়ন্ত্রণে নিয়েছে।
রুশ কমান্ডাররা সামাজিক অবকাঠামো, আইন-শৃঙ্খলা এবং নিরাপত্তা রক্ষণাবেক্ষণের বিষয়ে প্রশাসনের সাথে আলোচনা করছে। ইউক্রেনকে ধ্বংস করতেই রাশিয়া এমন কর্মকাণ্ড বলছেন, প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
এটা মানবতার বাইরে। রাশিয়ার ক্ষেপনাস্ত্র হামলা প্রমাণ করে তারা আমাদের নিশ্চিহ্ন করতে চায়। তাদের মূল লক্ষ্য আমাদের ইতিহাস এবং দেশকে মুছে ফেলার। ইউক্রেনে হামলার অর্থনৈতিকসহ নানা নিষেধাজ্ঞায় একেবারে কোনঠাসা হয়ে যাচ্ছে রাশিয়া। তবে মস্কোর সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক স্বাভাবিক রাখার কথা জানিয়েছে চীন।
নিজস্ব প্রতিবেদক 








