Dhaka 8:06 pm, Sunday, 14 June 2026

ভুয়া র‍্যাব পরিচয়ে ভয় দেখিয়ে টাকা দাবি, যুবক গ্রেফতার

নাটোরের সিংড়ায় টিপু সুলতান (২৮) নামে এক ভুয়া র্যাব সদস্যকে গ্রেফতার করা হয়েছে। গতকাল দিন গত রাতে অভিযান চালিয়ে সিংড়া উপজেলার বিলদহর বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করে র্যাব-৫। আটক টিপু সুলতান বিলদহর গ্রামের মহসিন আলী প্রামানিকের ছেলে।

গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে প্রতারনার কাছে ব্যাবহৃত একটি মোবাইল ফোন, দুটি সিম কার্ড ও একটি মেমোরিকার্ড সহ ভুয়া র্যাবের পরিচয় দেওয়া টিপু সুলতানকে আটক করে র্যাব-৫। জানা যায়, মোস্তফা কামাল নামের এক ব্যাক্তিকে মোবাইল ফোনে র্যাবের পরিচয় দিয়ে ভয়ভীতি দেখিয়ে টাকা দাবি করে অজ্ঞাত এক ব্যাক্তি।

বিষয়টি নিয়ে সন্দেহ হলে মঙ্গলবার ৫ অক্টোবর নাটোর র্যাব ক্যাম্পে লিখিত অভিযোগ করেন তিনি। পরে র্যাব তথ্য প্রযুক্তির সহায়তায় ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে টিপু সুলতানকে আটক করে। সিংড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম জানান, আটক ভুয়া র্যাব সদস্যের বিরুদ্ধে মামলা হয়েছে। তাকে আদালতে পাঠানো হচ্ছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

‘আমরা জুলাই যোদ্ধা’র ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা

ভুয়া র‍্যাব পরিচয়ে ভয় দেখিয়ে টাকা দাবি, যুবক গ্রেফতার

আপডেটের সময় : 11:42:53 am, Thursday, 7 October 2021