Dhaka 3:43 pm, Monday, 15 June 2026

ডিসেম্বরেই ঝুলন্ত তার অপসারণ করতে হবে, না হলে আবারও অভিযান

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস বলেছেন, এই মাসের (ডিসেম্বর) মধ্যেই সড়কের ওপর থাকা সব ঝুলন্ত তার অপসারণ করতে হবে। না হলে আবারও অভিযান পরিচালনা করবে সিটি কর্পোরেশন।

আজ মঙ্গলবার রাজধানীর ধানমন্ডিতে এক সংবাদ ব্রিফিংয়ে সাংবাদিকদের এ কথা জানান তিনি। এসময়ে মেয়র বলেন, ঝুলন্ত তারের মতো অবৈধ মার্কেট, দোকান ও অন্যান্য স্থাপনা উচ্ছেদেও অভিযান অব্যাহত থাকবে।

মেয়র তাপস বলেন, এই ডিসেম্বরের মধ্যে ঝুলন্ত তার অপসারণ করে মাটির নিচে নিয়ে আসতে হবে। এজন্য প্রয়োজনে নিজ উদ্যোগে আমরা তার মাটির নিচে নিতে দেবো। এজন্য সিটি কর্পোরেশন কোনো ফি নেবে না। কিন্তু ডিসেম্বরের মধ্যেও তারা তার অপসারণ না করে তাহলে আমরা আবার অভিযানে যাবো।
তবে আইএসপিএবির সভাপতি এম এ হাকিম সাংবাদিকদের বলেন, এটা জানুয়ারি-ফেব্রুয়ারি এর আগে সম্ভব হবে না। ধানমন্ডিকে আমরা একটা পাইলট প্রজেক্ট হিসেবে নিয়েছি। কিন্তু এখানে অনেক কাজ আছে।

অন্যদিকে অবৈধ দখল প্রসঙ্গে ডিএসসিসি মেয়র বলেন, অবৈধ মার্কেট, দোকান এবং অন্যান্য স্থাপনার বিরুদ্ধে অভিযান চলবে। এটা কোনো ব্যক্তি বিশেষের বিরুদ্ধে অভিযান না। তবে যারা প্রকৃত ক্ষতিগ্রস্ত হবেন তাদের পুনর্বাসনে সিটি কর্পোরেশন কাজ করবে।

এ সময়ে অন্যান্যদের মধ্যে কোয়াবের ফাউন্ডার প্রেসিডেন্ট এস এম আনোয়ার পারভেজসহ সিটি করপোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

‘আমরা জুলাই যোদ্ধা’র ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা

ডিসেম্বরেই ঝুলন্ত তার অপসারণ করতে হবে, না হলে আবারও অভিযান

আপডেটের সময় : 04:12:06 pm, Tuesday, 15 December 2020