Dhaka 10:00 pm, Tuesday, 19 May 2026

বাবা-মার সমাধির পাশে শায়িত ম্যারাডোনা

বাবা-মার সমাধির পাশে শায়িত হলেন ফুটবল কিংবদন্তি দিয়াগো ম্যারাডোনা। বৃহস্পতিবার সন্ধ্যায় (বাংলাদেশ সময় সকালে) আর্জেন্টিনার রাজধানী বুয়েন্স আয়ার্সের বেল্লা ভিস্তায় বাবা-মায়ের সমাধির পাশেই সমাহিত করা হয় তাকে।

এর আগে প্রেসিডেনশিয়াল প্যালেস কাসা রোসাদায় ম্যারাডোনার কফিনটি রাখা হয় ভক্তদের শেষ শ্রদ্ধা জানানোর জন্য। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

ম্যারাডোনার পরিবারকে শ্রদ্ধা জানানোর সুযোগ দেওয়া হয় সবার আগে। ৮৬ বিশ্বকাপ কিংবদন্তিকে শেষবারের মতো দেখে গেছেন তাঁর সাবেক স্ত্রী ক্লদিয়া ভিয়াফানে, দুই কন্যা দালমা ও জিয়ান্নিনা।

করোনা সংক্রমণের শঙ্কা উপেক্ষা করে লাখো ভক্ত সমবেত হয়েছিলেন শেষবারের মতো প্রিয় ফুটবলারের কফিন স্পর্শের আশায়। অভ্যাগতদের সবারই চোখে জল, হাতে ফুল। কারও পরনে ছিল ১০ নম্বর জার্সি নয় ম্যারাডোনার ছবি সম্বলিত পোশাক। কেউ দূর থেকেই প্রিয় মানুষটির হাওয়ায় ছুড়ে দিয়েছেন চুমু।

এদিকে লাখো ভক্তকে সামলাতে রীতিমতো হিমশিম খেতে হয়েছে আর্জেন্টাইন পুলিশকে। প্রেসিডেন্ট প্যালেস অভিমুখে এক কিলোমিটারের চেয়ে বেশি লম্বা লাইনের ভক্তদের ঠেকাতে পুলিশ এক পর্‍যায়ে রাবার বুলেট ও টিয়ার গ্যাসও ছুড়েছে। তবু সামলানো যায়নি ভক্তদের।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা।

বাবা-মার সমাধির পাশে শায়িত ম্যারাডোনা

আপডেটের সময় : 01:08:11 pm, Friday, 27 November 2020