1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০২:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

গলাচিপায় গ্যাস সিলিন্ডার বিস্ফারণে বসত ঘর পুড়ে ছাই!

মু. জিল্লুর রহমান জুয়েল, গলাচিপা, (পটুয়াখালী)
  • আপডেটের সময় : রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২০
  • ৫৪৩ সময় দর্শন

গলাচিপার আমখোলা ইউনিয়নের ভাঙ্গা গ্রামে গ্যাস সিলিন্ডার লিক হয়ে আগুনে পুড়ে একটি দোতলা টিনের ঘর সম্পূর্ণ আগুনে পুরে ছাই হয়েছে। প্রতিবেশীলা চেষ্টা করেও আগুনের লেলিহান থেকে রক্ষা করতে পারেনি বসতী টিনের ঘর।

তবে এ ঘটনায় কেউ আহত হয়নি। আগুনে
পুড়ে শিল্পী বেগমের প্রায় সাড়ে ছয় লাখ টাকার আর্থিক ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ক্ষতিগ্রস্ত পরিবারটিকে খাদ্য ও আর্থিক সহায়তা করা হবে বলে জানিয়েছেন গলাচিপা উপজেলা নির্বাহী অফিসার।

এলাকাবাসী সূত্রে জানাগেছে, শুক্রবার রাত আটটার দিকে গলাচিপা উপজেলার
আমখোলা ইউনিয়নের ভাঙ্গা গ্রামের হানিফ সরদারের স্ত্রী শিল্পী বেগম পরিবারের
সদস্যদের নিয়ে একই এলাকায় বাপের বাড়িতে ছোটবোনের বিয়ের অনুষ্ঠানে যান।

এদিকে শিল্পী বেগমের ঘরে থাকা গ্যাস সিলিন্ডার লিক হয়ে রাত আটটার দিকে
ঘরে আগুন দেখতে পেয়ে তাকে খবর দেয় প্রতিবেশীরা। কিন্তু তিনি (শিল্পী) আসার
আগেই দোতলা টিনের ঘরটি আগুনে পুড়ে সম্পূর্ণ ভস্মিভূত হয়ে যায়।

গার্মেন্টস শ্রমিক শিল্পী বেগমের শেষ আশ্রয়স্থল টুকু পুড়ে যাওয়ায় এখন স্বামী, সন্তান নিয়ে খোলা আকাশের নীচে বসবাস করছেন। এ প্রসঙ্গে গলাচিপা উপজেলা নির্বাহী অফিসার আশিষ কুমার বলেন, ‘ঘটনা জানার পরই
আমরা ওই পরিবারটিকে খাদ্য ও আর্থিক সহায়তা করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ
করেছি। এ ঘটনায় আমখোলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মনির হোসেন মৃধা
ঘটনাস্থল পরিদর্শন করেন।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu