1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৩:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

গলাচিপায় লকডাউনে তৎপর উপজেলা প্রশাসন

সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধিঃ
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১ জুলাই, ২০২১
  • ২১৭ সময় দর্শন

 পটুয়াখালীর গলাচিপায় প্রশাসনের ব্যাপক নজরদারির মাধ্যমে কঠোর লকডাউনের প্রথম দিন অতিবাহিত হয়েছে।

মরনঘাতি করোনা ভাইরাস বিস্তার রোধে সরকার ঘোষিত ৭ দিনের কঠোর লকডাউনের প্রথম দিনে গলাচিপা পৌর শহরসহ উপজেলার সর্বত্র প্রশাসনের ব্যাপক নজরদারির মাধ্যমে চলছে।

লকডউন চলাকালিন সময়ে শহরের মধ্যে দু’একটি মোটরসাইকেল, কিছু ব্যাটারি চালিত রিক্সা চলাচল করতে দেখা গেছে। ঔষধ ও অন্যান্য অত্যাবশ্যকীয় পণ্য ছাড়া সকল ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে।

বৃহস্পতিবার (১ জুলাই) সকালে পৌর শহর ঘুরে দেখা গেছে, জনসাধারনকে সরকার ঘোষিত ৭ দিনের কঠোর লকডাউন মানতে উপজেলা পরিষদ চেয়ারম্যান, পৌর মেয়র, উপজেলা প্রশাসন ও পুলিশ বাহিনীর সদস্যদের বিভিন্নস্থানে টহল দিতে দেখা গেছে। তারা হ্যান্ডমাইক নিয়ে লকডাউনে করনীয় সম্পর্কে মানুষকে অবহিত করছেন।

পৌর ও উপজেলা শহরের বেশ কয়েকটি স্পটে আইশৃংঙ্খলা বাহিনীকে সদা তৎপর থাকতে দেখা গেছে। উপজেলায় সেনাবাহিনীর সদস্যদেরকেও টহল দিতে দেখা গেছে। দুপুরে কথা হয় গলাচিপা সদর ইউনিয়নের পক্ষিয়া গ্রামের মোসলেম গাজী নামে এক অটোরিক্সা চালকের সাথে। তিনি জানান, আমরা খেটে খাওয়া অসহায় সাধারণ মানুষ।

একদিন আয় না হলে না খেয়ে থাকতে হয়। ঘর থেকে বের না হলে আমার পরিবার- পরিজন নিয়ে কি খাবো। আমার বাসায় তো কেউ খাবার পৌঁছে দিবে না? তাই বের হয়েছি। আয়- রোজগার করতে না পারলে আমাদের না খেয়ে থাকতে হবে। জরুরী প্রয়োজন ছাড়া ঘরের কাউকেই বাহিরে বের হতে দেখা যাচ্ছে না।

গলাচিপা থানা অফিসার ইনচার্জ (ওসি) এম আর শওকত আনোয়ার ইসলাম বলেন, পৌর শহরসহ উপজেলার বিভিন্ন স্থানে পুলিশ টহলে রয়েছে। মানুষকে কঠোর লকডাউন মানাতে ও সচেতন করতে প্রচার- প্রচারনা অব্যাহত আছে। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. নজরুল ইসলাম বলেন, সরকারি নির্দেশ অমান্য করলে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে জরিমানসহ জেলও হতে পারে।

উপজেলা নির্বাহী অফিসার আশিষ কুমার মুঠোফোনে বলেন, কঠোর লকডাউন মানতে উপজেলা প্রশাসন ও আইশৃংঙ্খলা বাহিনী মাঠে কাজ করছে। যারা লকডাউন মানবে না তাদের বিরুদ্ধে কঠোর হবে প্রশাসন। প্রয়োজনে মোবাইল কোর্ট পরিচালনা করে জেল জরিমানা করা হবে।

তিনি আরো বলেন, যে কোন মূল্যে সরকার ঘোষিত ৭ দিনের কঠোর লকডাউন মানা হবে। উপজেলা পরিষদ চেয়ারম্যান মু. শাহিন শাহ বলেন, কোভিড-১৯ মহামারি করোনা ভাইরাস থেকে বাঁচতে সরকার ৭ দিনের কঠোর লকডাউনের ঘোষণা দিয়েছে। আমাদের সকলকে নিরাপদ থাকতে সরকারের ঘোষণা মানা উচিৎ।

আমরা এই উপজেলায় লকডাউন যথাযথভাবে আমরা সবাই মেনে চলব। এ বিষয়ে পৌর মেয়র আহসানুল হক তুহিন বলেন, গলাচিপা পৌরবাসীকে সংক্রমন থেকে রক্ষা করতে বিভিন্নভাবে আমরা সচেতন করার চেষ্টা করছি। সরকারের দেয়া লকডাউন মেনে চলার জন্য পৌরবাসীকে অনুরোধ করছি।

জরুরী প্রয়োজন ছাড়া কেউ ঘরের বাহিরে বের হবেন না। টহলরত অবস্থায় উপজেলা নির্বাহী অফিসার আশিষ কুমার এক হোটেল ব্যবসায়ীকে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে দোকান খোলা রাখার দায়ে দুই হাজার টাকা জরিমানা করেন।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu