1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৩:২৯ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

নিজেদের দেশে তৈরি করোনা টিকার জরুরি ব্যবহার শুরু করেছে ইরান

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : মঙ্গলবার, ১৫ জুন, ২০২১
  • ১৯০ সময় দর্শন

প্রাণঘাতী করোনাভাইরাস মোকাবেলার জন্য দেশে তৈরি টিকার জরুরি ব্যবহার শুরু করেছে ইরান। ইরানের এই টিকা কোভ-ইরান বারেকাত নামে পরিচিত।

গতকাল (সোমবার) ইরানের স্বাস্থ্যমন্ত্রী সায়ীদ নামাকি আরাক ইউনিভার্সিটি অব মেডিক্যাল সায়েন্স- এ আয়োজিত এক অনুষ্ঠানে এ ঘোষণা দেন।

তিনি জানান, আগামী সপ্তাহ থেকে ইরান এবং কিউবার যৌথভাবে তৈরি পাস্তুর টিকা ব্যবহারের অনুমতি দেয়া হয়েছে। কিউবার টিকা ব্যবহারের অনুমতি দেয়ার পর ‘রাজি’ এবং ‘ফাকরা টাকা’ ব্যবহারের তালিকায় আনা হবে।

রাজি ভ্যাকসিন হচ্ছে ইরানে উৎপাদিত করোনা-বিরোধী দ্বিতীয় ভ্যাকসিন যা ইরানের রাজি ও সিরাম রিসার্চ ইনস্টিটিউট যৌথভাবে উৎপাদন করেছে।

এছাড়া, ইরানের ফাখরা ভ্যাকসিন উৎপাদন করেছে দেশের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের গবেষণা কেন্দ্র। শহীদ পরমাণু বিজ্ঞানী মোহসেন ফাখরিজাদে এই প্রতিষ্ঠানের প্রধান ছিলেন।

স্বাস্থ্যমন্ত্রী সাঈদ নামাকি বলেন, সামনের শরৎকালের মধ্যেই ইরানের সমস্ত জনগণকে ভ্যাকসিনের আওতায় আনার পরিকল্পনা নিয়ে সরকার কাজ করছে।

তিনি বলেন, এই ভ্যাকসিন তৈরি করতে সবচেয়ে কম খরচ হচ্ছে এবং এর পার্শপ্রতিক্রিয়া খুবই কম। অন্যদিকে, এটি সারা বিশ্বের মধ্যে সবচেয়ে দ্রুত এবং কার্যকরভাবে করোনাভাইরাসের বিরুদ্ধে কাজ করে।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu