1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৯:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

বঙ্গবন্ধুর ছবি স্থাপনে হাইকোর্টের একমাসের নির্দেশনার ক্ষণগণনা শুরু

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২০
  • ৪৫৮ সময় দর্শন

আজ থেকে এক মাসের মধ্যে জাতীয় সংসদের অধিবেশন কক্ষে স্পিকারের চেয়ারের পেছনের দেয়ালে গুরুত্বপূর্ণ স্থানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি স্থাপন ও সংরক্ষণের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

নির্দেশ অনুযায়ী বৃহস্পতিবার (২০ আগস্ট) থেকে ক্ষণগণনা শুরু হলো। অর্থ্যাৎ আজ থেকে এক মাসের মধ্যে যে কোনো সময়, যে কোনো দিন বঙ্গবন্ধুর প্রতিকৃতি জাতীয় সংসদের অধিবেশন কক্ষে স্থাপন করতে হবে।

বিচারপতি তারিক উল হাকিম ও বিচারপতি এস এম কুদ্দুস জামানের ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ গত মঙ্গলবার এ আদেশ দেন। সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট সুবীর নন্দী দাসের এক রিট আবেদনের ওপর শুনানি নিয়ে এ আদেশ দেওয়া হয়। আদালতে রিট আবেদনকারী নিজেই শুনানি করেন।

রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত দাসগুপ্ত।

আদেশের পর অমিত দাসগুপ্ত সাংবাদিকদের বলেন, বঙ্গবন্ধুর প্রতিকৃতি জাতীয় সংসদের অধিবেশন কক্ষে স্পিকারের চেয়ারের পেছনের দেয়ালে গুরুত্বপূর্ণ জায়গায় স্থাপন ও সংরক্ষণের নির্দেশ দিয়েছেন আদালত।

জাতীয় সংসদের অধিবেশন কক্ষে বঙ্গবন্ধুর ছবি প্রদর্শন ও সংরক্ষণের জন্য গত ৩০ জুলাই জাতীয় সংসদ সচিবালয়ে একটি আবেদন দেন সুবীর নন্দী দাস। নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট আবেদন করা হয়। ওই আবেদনে বলা হয়, সংবিধানের ৪ক অনুচ্ছেদের বিধানমতে, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, স্পিকার ও প্রধান বিচারপতির কার্যালয় এবং সব সরকারি, আধাসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, সংবিধিবদ্ধ সরকারি কর্তৃপক্ষের প্রধান ও শাখা কার্যালয়, সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান, বিদেশে বাংলাদেশের দূতাবাস ও মিশনগুলোতে জাতির পিতার প্রতিকৃতি প্রদর্শন ও সংরক্ষণের বাধ্যবাধকতা রয়েছে।

মহান জাতীয় সংসদের অধিবেশন হলো স্পিকার এবং সংসদ সদস্যদের আইন প্রণয়ন অফিস, রাষ্ট্র ও সরকারের অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ স্থান। মহান জাতীয় সংসদে জাতির পিতার প্রতিকৃতি প্রদর্শন ও সংরক্ষণ সাংবিধানিক দায়িত্ব। এই আবেদনে কোনো পদক্ষেপ না নেওয়ায় গত ১২ আগস্ট রিট আবেদন করেন ওই আইনজীবী।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu