1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১১:২০ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

সিপিএলে জ্যামাইকায় ফিরলেন সাকিব

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : শুক্রবার, ২৮ মে, ২০২১
  • ১৮৫ সময় দর্শন

আগামী ২৮ আগস্ট থেকে মাঠে গড়াবে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের (সিপিএল) নবম আসর। ৬ দলের সিপিএলে চলছে দল গোছানোর কাজ। সবকিছু ঠিক থাকলে শুক্রবার (২৮ মে) অংশগ্রহণকারী দলগুলো নিজেদের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করবে।

তবে এর আগেই  সিপিএলে জায়গা নিশ্চিত হয়ে গেছে বাংলাদেশ ক্রিকেট দলের প্রাণভোমরা সাকিব আল হাসানের। তৃতীয়বারের মতো জ্যামাইকা তালাওয়াসের জার্সিতে নামবেন তিনি।

সিপিএলের অফিসিয়াল ফেসবুক পেজে সাকিবের বোলিংয়ের ভিডিও পোস্ট করা হয়েছে। যেখানে লেখা হয়েছে, ‘সিপিএল ২০২১ সংস্করণে জ্যামাইকা তালাওয়াসে ফিরলেন সাকিব।’

৬ দলের এই টুর্নামেন্টে অনুষ্ঠিত হবে মোট ৩৩ ম্যাচ। টুর্নামেন্টের ফাইনাল ১৯ সেপ্টেম্বর। সাকিব ছাড়া আর কোন বাংলাদেশি ক্রিকেটারকে সিপিএলে দেখা যাবে কিনা সেটা আজ নিশ্চিত হওয়া যাবে। অবশ্য জাতীয় দলের ব্যস্ততা থাকায় পুরো টুর্নামেন্টে সাকিবদের পাওয়া নিয়ে আছে অনিশ্চয়তা।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu