1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
শনিবার, ২১ মার্চ ২০২৬, ১২:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

চুয়াডাঙ্গায় ট্রাকের ধাক্কায় স্কুলশিক্ষক নিহত

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২৭ মে, ২০২১
  • ৩৯৫ সময় দর্শন

চুয়াডাঙ্গা সদর উপজেলার আলোকদিয়ায় ট্রাকের ধাক্কায় সাইকেলচালক এক স্কুলশিক্ষক নিহত হয়েছেন। চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার দুপুর ২টার দিকে তার মৃত্যু হয়।

একইদিন বেলা ১১টার দিকে এ দূর্ঘটনা ঘটে। নিহত স্কুলশিক্ষকের নাম রহমত উল্লাহ (৪৫)। তিনি আলুকদিয়া গ্রামের শহর আলীর ছেলে এবং পাশের ভালাইপুরে অবস্থিত বঙ্গমণি ইন্সটিটিউট স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক ছিলেন।

স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার বেলা ১১টার দিকে বাইসাইকেলযোগে ভালাইপুর থেকে নিজ গ্রাম আলোকদিয়ায় ফিরছিলেন। আলোকদিয়া বাজার এলাকায় পৌঁছালে বিপরীতমুখী একটি ট্রাক (কুষ্টিয়া-ট-১১-১২৭৫) তাকে সামনে থেকে ধাক্কা দেয়। এতে রাস্তায় ছিটকে পড়েন তিনি। এ সময় ট্রাকটি জনরোষ থেকে বাঁচতে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করার সময় তাকে চাপা দিয়ে পালিয়ে যায়।

পরে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে চুয়াডাঙ্গা ফায়র সার্ভিস ও সিভিল ডিফেন্সের তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। দুপুর ২টার দিকে হাসপাতালে তার মৃত্যু হয়।

চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনাচর্জ (ওসি) আবু জিহাদ খান জানান, ঘটনার পর ট্রাকের চালক ও হেলপার ঘটনাস্থলের কিছুদূর গিয়ে ট্রাকটি ফেলে পালিয়ে যায়। পুলিশ ট্রাকটি জব্দ করে থানায় নিয়েছে। এ বিষয়ে আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে। নিহতের লাশ চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu