1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৮:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে দুই পরিবর্তন

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : মঙ্গলবার, ২৫ মে, ২০২১
  • ৩৭৬ সময় দর্শন

সফরকারী শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজে দ্বিতীয়টিতে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ।

মঙ্গলবার (২৫ মে) দুপুর সাড়ে ১২টার দিকে মিরপুর শের-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টসটি অনুষ্ঠিত হয়। দুপুর ১টায় ম্যাচটি শুরু হবে।

আজকের ম্যাচে দল থেকে বাদ পড়েছেন মোহাম্মদ মিঠুন ও তাসকিন আহমেদ। মিঠুনের পরিবর্তে দলে জায়গা পেয়েছেন মোসাদ্দেক হোসেন সৈকত।

আগের ম্যাচে ৯ ওভারে ৬২ রান দেওয়া তাসকিন আহমেদের জায়গায় খেলবেন অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী এই পেসার। যদিও পারফরম্যান্সের কারণে নয়, চোট পাওয়ায় খেলছেন না তাসকিন। টসের সময় এমনটিই জানিয়েছেন অধিনায়ক তামিম ইকবাল।

প্রথম ম্যাচে ৩৩ রানে জিতে এগিয়ে আছে তামিম ইকবালের দল। এই ম্যাচ জিতলে এক ম্যাচ হাতে রেখে নিশ্চিত হবে সিরিজ। সেই সঙ্গে হবে ইতিহাসও। বাংলাদেশ কখনো এর আগে ওয়ানডেতে লঙ্কানদের বিপক্ষে সিরিজ জেতেনি।

বাংলাদেশ একাদশ : তামিম ইকবাল, লিটন দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মোসাদ্দেক হোসেন, মাহমুদউল্লাহ, আফিফ হোসেন, মোহাম্মদ সাইফউদ্দিন, মেহেদি হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান ও শরিফুল ইসলাম।

শ্রীলঙ্কা একাদশ : দানুশকা গুণাতিলাকা, কুসাল পেরেরা (অধিনায়ক), পাথুম নিসানকা, কুসাল মেন্ডিস, ধনঞ্জায়া ডি সিলভা, আশেন বান্দারা, দাশুন শানাকা, ওয়ানিন্দু হাসারাঙ্গা, ইসুরু উদানা, লাকসান সন্দাকান ও দুশমন্ত চামিরা।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu