1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
শনিবার, ২১ মার্চ ২০২৬, ১১:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

অনুমোদন পেয়েই প্রথম টিকা নিলেন পুতিনের মেয়ে

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২০
  • ৩৮৬ সময় দর্শন

করোনা ভাইরাস বা কোভিড-১৯ এর টিকা নিবন্ধন করেছে সেদেশের স্বাস্থ্য মন্ত্রণালয়। এর মধ্যদিয়ে টিকা তৈরির সব ধাপ সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

তিনি আজ (মঙ্গলবার) সরকারি কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে এ খবর দিয়েছেন।

তিনি বলেছেন, বিশ্বে করোনা ভাইরাসের প্রথম টিকা নিবন্ধন করেছে রাশিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয়। এ পর্যন্ত যেসব স্বেচ্ছাসেবী এই টিকা নিয়েছেন তারা সবাই সুস্থ আছেন এবং করোনা ভাইরাসের মোকাবেলায় তারা নিরাপদ হতে পেরেছেন বলে জানিয়েছেন পুতিন।

জুলাই মাসেই টিকার প্রথম ধাপের পরীক্ষার কথা বলেছিল রাশিয়া। আগস্ট মাসে এসে টিকার তৃতীয় ধাপের সফলতার কথা ঘোষণা করে মস্কো।

এটিই বিশ্বের প্রথম নিবন্ধিত কোভিড-১৯ টিকা। ক্লিনিক্যাল পরীক্ষায় এটি নিরাপদ প্রমাণিত হওয়ার পর নিবন্ধন দিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।

মস্কোভিত্তিক গামেলিয়া ইনস্টিটিউটের তৈরি টিকাটি গ্রহণের জন্য হাসপাতালের স্বাস্থ্যকর্মীদের আমন্ত্রণ জানানো হয়েছে বলে জানা গেছে। একটি সূত্র বলছে, স্বেচ্ছাসেবী হিসেবে সরকারি কর্মকর্তারাও টিকা নিতে পারবেন।

কোনো কোনো সূত্র বলছে, এরিমধ্যে ভ্লাদিমির পুতিনের এক মেয়ে করোনার টিকা নিয়েছেন এবং তিনি সুস্থ আছেন।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu