1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
রবিবার, ০৩ মে ২০২৬, ০৭:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

বসুরহাটে আওয়ামী লীগের দু’পক্ষের সংঘর্ষের ঘটনায় দুই মামলা, গ্রেপ্তার ৩

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : শনিবার, ৮ মে, ২০২১
  • ২১৬ সময় দর্শন

নোয়াখালীর বসুরহাটে পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা ও কোম্পানানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগ সভাপতি খিজির হায়াত খানের অনুসারীদের মধ্যে শুক্রবারের সংঘর্ষ ও বাস ভাংচুরের ঘটনায় শনিবার থানায় পৃথক দুটি মামলা হয়েছে।

মামলায় আসামী করা হয়েছে আবদুল কাদের মির্জার অর্ধশতাধিক অনুসারীকে। দুই মামলায় সাইফুল ইসলাম, নূর মোহাম্মদ জাবেদ ও মাসুদুর রহমান নামে তিনজকে গ্রেপ্তার করেছে পুলিশ। দুই মামলার আসামীরা সবাই এলাকায় আবদুল কাদের মির্জার অনুসারী হিসেবে পরিচিত।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহেদুল হক রনি জানান, শনিবার সকালে উপজেলা যুবলীগ সভাপতি আজিজ পাশা রোমেল বাদী হয়ে তার ওপর হামলার ঘটনায় ৪৮ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ১০/১২ জনকে আসামী করে একটি মামলা দায়ের করেন।

একই সময় বসুরহাট বাস মালিক সমিতির সভাপতি সাইফুল ইসলাম বাদী হয়ে ১১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ১০/১১ জনকে আসামী করে বাস ভাংচুরের ঘটনায় পৃথক একটি মামলা দায়ের করেন। এরা সবাই আবদুল কাদের মির্জার অনুসারী।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, শুক্রবার দুপুরে বসুরহাট পৌর সভার মেয়র আবদুল কাদের মির্জার অনুসারী রাসেল ও সাবেক কাউন্সিলর শিমুল চৌধুরীসহ ১৫-২০ জন উপজেলা যুবলীগ সভাপতি আজিজ পাশা রোমেলের ওপর হামলা চালায়। এ সময় দু’পক্ষের সংঘর্ষে আজিজ পাশা রোমেলের ভাতিজা কামরান পাশা আহত হন। এরপর রাতে আবদুল কাদের মির্জার অনুসারীরা প্রতিপক্ষ আকরাম উদ্দিনের ড্রিম লাইন পরিবহনের পাঁচটি বাস ভাঙচুর করে।

ওসি মীর জাহেদুল হক রনি জানান, সংঘর্ষ ও বাস ভাংচুরের ঘটনায় গ্রেপ্তারকৃতদেরকে আজ আদালতে পাঠানো হবে। আইন শৃঙ্খলা পরিস্থিতির আর যাতে অবনতি ঘটতে না পারে সেজন্য বসুরহাটে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

 

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu