Dhaka 1:44 pm, Saturday, 13 June 2026

ইজতেমা ময়দানে নিহতের ঘটনায় জামায়াত আমিরের শোক

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান

বুধবার ভোরে টঙ্গীর তুরাগ তীরে ইজতেমা ময়দানে তাবলীগী জামায়াতের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় ৩ জন মুসল্লি নিহত হন। এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

এক বিবৃতিতে জামায়াতের আমির বলেছেন, এই মর্মান্তিক ঘটনায় আমরা গভীরভাবে মর্মাহত। আল্লাহর কাছে প্রার্থনা করি, যারা নিহত হয়েছেন, মহান আল্লাহ তাদের রহমত ও ক্ষমা প্রদান করুন এবং জান্নাত নসীব করুন। তিনি আহতদের দ্রুত সুস্থতার জন্যও আল্লাহর কাছে দোয়া করেন।

তিনি আরও বলেন, আমি সংশ্লিষ্ট সকলকে ধৈর্য ধরার এবং শান্ত থাকার জন্য আন্তরিকভাবে আহ্বান জানাই। এই পরিস্থিতির সমাধান যেন যৌক্তিক আলাপ-আলোচনার মাধ্যমে হয়, তা কামনা করি।

জামায়াতের আমীর দেশ ও উম্মাহর স্বার্থে সবাইকে ইতিবাচক মনোভাব নিয়ে এগিয়ে আসার আহ্বান জানান। তিনি বলেন, মহান আল্লাহ আমাদের সহায় হোন, আমীন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা।

ইজতেমা ময়দানে নিহতের ঘটনায় জামায়াত আমিরের শোক

আপডেটের সময় : 01:17:45 am, Wednesday, 18 December 2024