1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৮:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

হলফনামায় মমতার সম্পদ কমেছে প্রায় অর্ধেক

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২৫ মার্চ, ২০২১
  • ৪৫৬ সময় দর্শন

বিধানসভা নির্বাচনকে সামনে রেখে মনোনয়নপত্র জমা দিয়েছেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নিয়ম অনুযায়ী নিজের সকল সম্পত্তির বিবরণও জমা দিয়েছেন তিনি। তবে বিস্ময়কর ব্যাপার হল, হলফনামায় মমতার সম্পদ কমেছে প্রায় ৪৫ শতাংশ।

এবার নির্বাচনী হলফনামায় মমতা নিজের সম্পত্তির পরিমাণ দেখিয়েছেন ১৬ লাখ ৭২ হাজার ৩৫২ রুপি। অন্যদিকে, ২০১৬ সালের বিধানসভা নির্বাচনের হলফনামায় তার সম্পত্তির পরিমাণ ছিল ৩০ লাখ ৭৫ হাজার রুপি। অর্থাৎ পশ্চিমবঙ্গের এই মুখ্যমন্ত্রীর সম্পত্তির পরিমাণ ৪৫ শতাংশের বেশি কমেছে।

হলফনামা জমা দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচন কমিশনকে জানিয়েছেন, তার নিজের নামে কোনও গাড়ি নেই। তার কাছে নগদ ৬৯ হাজার ২৫৫ রুপি রয়েছে। ব্যাংকে ১৩ লাখ ৫৩ হাজার টাকা রয়েছে মমতার।

হলফনামায় মমতা আরও জানিয়েছেন, তার কাছে ৯ গ্রাম ৭৫০ মিলিগ্রামের মতো গয়না রয়েছে। এর বাইরে তার আর কোনো সম্পদ নেই।

তবে মমতার সম্পত্তি কমলেও এর সম্পূর্ণ বিপরীত চিত্রও আছে। কাকদ্বীপের বিদায়ী বিধায়কমন্ত্রী মন্টুরাম পাখিরার সম্পত্তির পরিমাণ বেড়েছে ৭৩৫ শতাংশেরও বেশি।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu