1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৩:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

ব্যাংক কর্মকর্তার বাসার বাথরুম থেকে গৃহকর্মীর ঝুলন্ত লাশ উদ্ধার

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : সোমবার, ১৫ মার্চ, ২০২১
  • ৫২৫ সময় দর্শন

রাজধানীর পল্টনে এক ব্যাংক কর্মকর্তার বাসার বাথরুম থেকে গৃহকর্মীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ দুপুরে লাশটি উদ্ধার করা হয়।

গৃহকর্মীর নাম লিজা আক্তার (৩০)। তার বাড়ি  চট্টগ্রামের সন্দ্বীপ থানার মগধারায়। তিনি বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক শাহনেওয়াজ মুরাদের পল্টনের বাসায় গৃহকর্মী হিসেবে কাজ করতেন।

জানা গেছে, লিজা আক্তারের গৃহকর্তা শাহনেওয়াজ সপরিবার পল্টনের ৪১/৩-৪ র‍্যাম্বো টাওয়ারের ১৫ তলায় থাকেন। দুপুরে পুলিশ শাহনেওয়াজের বাসার বাথরুমের বাথ হ্যাঙ্গারের সঙ্গে ওড়না প্যাঁচানো অবস্থায় তাঁর গৃহকর্মী লিজা আক্তারের ঝুলন্ত লাশ উদ্ধার করে।

ঘটনা তদন্তকারী পল্টন থানার উপপরিদর্শক (এসআই) আবদুল জলিল বলেন,  নিহতের গলায় কালো আঘাতের চিহ্ন রয়েছে। লাশটির মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট হাতে পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

তিনি বলেন, শনিবার রাতে চট্টগ্রামে অবস্থানরত স্বামীর সঙ্গে মুঠোফোনে ঝগড়া হয় লিজার। রোববার সকালে শাহনেওয়াজের বাসার লোকজন বাথরুমে লিজার লাশ বাথ হ্যাঙ্গারের সঙ্গে গলায় ওড়না প্যাঁচানো অবস্থায় ঝুলতে দেখেন। এ সময় লিজার লাশ নামিয়ে তারা পল্টন থানায় ফোন করেন। খবর পেয়ে দুপুরে ঘটনাস্থল থেকে লিজার লাশ উদ্ধার করা হয়।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu