1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৮:০৬ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

পটুয়াখালীতে পুলিশের ‘সাঁড়াশি অভিযান’, ৯০২ পিস ইয়াবাসহ পেশাদার মাদক ব্যবসায়ী আটক

পটুয়াখালী প্রতিনিধি
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫
  • ৮৮ সময় দর্শন
পটুয়াখালীতে পুলিশের ‘সাঁড়াশি অভিযান’, ৯০২ পিস ইয়াবাসহ পেশাদার মাদক ব্যবসায়ী আটক

“মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স” নীতিতে পটুয়াখালী সদর থানা পুলিশ তাদের অভিযান অব্যাহত রেখেছে। পুলিশ সুপারের দিকনির্দেশনায়, মাদক নির্মূলে ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে ৯০২ পিস ইয়াবার একটি বড় চালানসহ মোঃ শহিদুল ইসলাম মৃধা (৫০) নামে এক পেশাদার মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।

পটুয়াখালী সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ইমতিয়াজ আহমেদ এই আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আটক শহিদুল পৌরসভার কলের পুকুর পাড় এলাকার বাসিন্দা।

ওসি মোঃ ইমতিয়াজ আহমেদ বলেন, “পটুয়াখালী থানা পুলিশের মাদক বিরোধী অভিযান জোরালোভাবে চলছে। এই চক্রের সাথে অন্য যারা জড়িত, তারাও আমাদের কঠোর নজরদারিতে রয়েছে। পর্যায়ক্রমে সকল মাদক ব্যবসায়ীকে আইনের আওতায় নিয়ে আসা হবে।”

পুলিশ আরও জানায়, আটক আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করে তাকে ইতোমধ্যে আদালতে প্রেরণ করা হয়েছে। পটুয়াখালী সদর থানা পুলিশ জানিয়েছে, জেলা থেকে মাদক সম্পূর্ণ নির্মূল না হওয়া পর্যন্ত তাদের এই ‘সাড়াশী অভিযান’ চলবে।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu