Dhaka 2:11 am, Wednesday, 17 June 2026

হাসপাতাল সিন্ডিকেট ভাঙতে হবে: ওয়েলফেয়ার ফাউন্ডেশন চেয়ারম্যানের হুঁশিয়ারি

পটুয়াখালী ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালকে দুর্নীতি ও অব্যবস্থাপনার চরম শিকার আখ্যা দিয়ে কঠোর আন্দোলন কর্মসূচির ঘোষণা দিয়েছে ‘পটুয়াখালী ওয়েলফেয়ার ফাউন্ডেশন’। একই সঙ্গে ডেঙ্গুর প্রকোপে মৃত্যু, শহরের জলাবদ্ধতা, বিশুদ্ধ পানির সংকট এবং নগর অবকাঠামো সংস্কারের দাবি জানিয়েছে সংগঠনটি।

সোমবার (২৭ অক্টোবর) মল্লিকা রেস্তোরাঁ মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পটুয়াখালী ওয়েলফেয়ার ফাউন্ডেশনের চেয়ারম্যান মুহাম্মদ আব্দুল্লাহ আন নাহিয়ান এই ঘোষণা দেন।

হাসপাতালের সিন্ডিকেট ও রামরাজত্বের অভিযোগ
ফাউন্ডেশনের অভিযোগ, জেলার ২০ লক্ষাধিক মানুষের ভরসাস্থল এই হাসপাতাল এখন এক ‘অদৃশ্য সিন্ডিকেটের’ কবলে জিম্মি। সংবাদ সম্মেলনে চিকিৎসকদের অনুপস্থিতি, অ্যাম্বুলেন্স-টিকিট সিন্ডিকেটের দৌরাত্ম্য, টেস্ট বাণিজ্য, সরকারি অর্থ লুটপাট এবং হাসপাতালের ভয়াবহ অপরিচ্ছন্ন পরিবেশ নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করা হয়।

ওয়েলফেয়ার ফাউন্ডেশনের চেয়ারম্যান মুহাম্মদ আব্দুল্লাহ আন নাহিয়ান বলেন, “পরিচালক ও অধ্যক্ষ দায়িত্বে থাকলেও প্রকৃত নিয়ন্ত্রণ রয়েছে একজন প্রভাবশালী ডাক্তারের নেতৃত্বে শক্তিশালী সিন্ডিকেটের হাতে, যারা হাসপাতালে রামরাজত্ব কায়েম করেছেন।”

ডেঙ্গুতে মৃত্যু ও আন্দোলনের হুঁশিয়ারি
এই সিন্ডিকেট ভেঙে সেবার মানোন্নয়নের জন্য আগামী ১৫ নভেম্বরের মধ্যে কার্যকর ব্যবস্থা গ্রহণের সময়সীমা বেঁধে দিয়েছে ফাউন্ডেশন। অন্যথায়, ১৮ নভেম্বর রাজধানীর মহাখালী স্বাস্থ্য অধিদপ্তরের ডিজি অফিসের সামনে অবস্থান কর্মসূচী পালন এবং স্মারকলিপি প্রদান করা হবে।

সংবাদ সম্মেলনে ডেঙ্গু পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে জানানো হয়, চলতি বছরে জেলায় পাঁচ শতাধিক ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। ডেঙ্গুতে সম্প্রতি সদ্য এসএসসি উত্তীর্ণ ছাত্র মোহাম্মদ ফয়জুল করিম হিমেল এবং সাংবাদিক সঞ্জয় কুমার লিটু দাসের স্ত্রীর মৃত্যু হয়েছে।

জলাবদ্ধতা ও নাগরিক দাবি
খাল দখল ও অচল ড্রেনেজ ব্যবস্থার কারণে সামান্য বৃষ্টিতেই শহর ডুবে যাওয়ার সমালোচনা করে ফাউন্ডেশন। তারা দ্রুত খাল উদ্ধার, পুনঃখনন এবং আধুনিক ড্রেনেজ ব্যবস্থা চালুর দাবি জানায়। কারণ এই স্থবির পানি ডেঙ্গুর লার্ভার জন্ম দিচ্ছে।

এছাড়াও সংগঠনের পক্ষ থেকে পৌরসভায় নোংরা পানি সরবরাহের কারণে অবিলম্বে পাইপলাইন সংস্কার; ঝাউতলায় আধুনিক মসজিদ নির্মাণ; বেহাল বাসস্ট্যান্ডসহ শহরের প্রধান সড়ক ও স্লুইসগেট-কালভার্ট সংস্কার; চৌরাস্তা থেকে পায়রাকুঞ্জ সড়কটি ফোর লেনে উন্নীত করা এবং মতুয়া সম্প্রদায়ের জন্য মন্দির নির্মাণের দাবি জানানো হয়।

ওয়েলফেয়ার ফাউন্ডেশনের চেয়ারম্যান মুহাম্মদ আব্দুল্লাহ আন নাহিয়ান কঠোর হুঁশিয়ারি দেন, আগামী ৩০ নভেম্বরের মধ্যে দাবিগুলোর দৃশ্যমান অগ্রগতি না হলে জনস্বার্থে সামগ্রিকভাবে আরও কঠোর কর্মসূচী ঘোষণা করতে বাধ্য হবে ফাউন্ডেশন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

‘আমরা জুলাই যোদ্ধা’র ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা

হাসপাতাল সিন্ডিকেট ভাঙতে হবে: ওয়েলফেয়ার ফাউন্ডেশন চেয়ারম্যানের হুঁশিয়ারি

আপডেটের সময় : 04:54:16 pm, Monday, 27 October 2025