1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৩:২৫ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

মাদক কারবারিদের বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে তুলতে হবে : কেএমপি কমিশনার

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : রবিবার, ৬ আগস্ট, ২০২৩
  • ১৩৭ সময় দর্শন
মাদক-কারবারিদের-বিরুদ্ধে-গণপ্রতিরোধ-গড়ে-তুলতে-হবে-কেএমপি-কমিশনার sadhinbanglatv

মাদকের ভয়াবহতা থেকে সমাজকে রক্ষা করতে খুলনায় মাদক কারবারিদের বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. মোজাম্মেল হক।

একইসাথে তিনি মাদক সেবীদের সমাজে মূল ধারায় ফিরিয়ে এনে তাদের পুনর্বাসনের ব্যবস্থা এবং মাদকের গডফাদারদের বিরুদ্ধে মানি লন্ডারিং মামলা দিয়ে সম্পদ বাজেয়াপ্ত করার কথা বলেন।

রোববার (৬ আগস্ট) খুলনায় কর্মরত প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে মতবিনিময়ে তিনি এসব কথা বলেন। সভায় পুলিশ কমিশনার নগরবাসীদের প্রতি অনুরোধ করে বলেন, আসুন আমরা সবাই মিলে ট্রাফিক আইন মেনে চলি এবং ট্রাফিক শৃঙ্খলা বজায় রেখে নগরবাসীকে একটি যানজট মুক্ত নগরী উপহার দেই।

খুলনা মহানগরী এলাকায় আগামী দিনগুলোতে কিশোর গ্যাং, জঙ্গি, সন্ত্রাসবাদ দমনের দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে পুলিশ কমিশনার।

কেএমপি হেডকোয়াটার্সের সম্মেলন কক্ষে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন খুলনা প্রেসক্লাবের সভাপতি এসএম নজরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ কমিশনার (এএন্ডও) সরদার রকিবুল ইসলাম, মো. সাজিদ হোসেন, মোছা. তাসলিমা খাতুন।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu