1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১০:৫১ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

দুর্বৃত্তের দেওয়া আগুনে পুড়লো খামারের ৪ গরু দগ্ধ খামারি কাতরাচ্ছে মেডিকেলে

(পটুয়াখালী) প্রতিনিধি
  • আপডেটের সময় : রবিবার, ২ জুলাই, ২০২৩
  • ৪০৭ সময় দর্শন
দুর্বৃত্তের দেওয়া আগুনে পুড়লো খামারের ৪ গরু দগ্ধ খামারি কাতরাচ্ছে মেডিকেলে sadhinbanglatv

পটুয়াখালীতে দর্বৃত্তের দেয়া আগুনে একটি দুগ্ধ খামারের চারটি গরু পুরে মারা গেছে, এ সময় গরু বাঁচাতে গিয়ে অগ্নিদগ্ধ হয়েছে খামারী জাহাঙ্গির খলিফা।

আশঙ্কাজনক অবস্থায় জাহাঙ্গীরকে উদ্ধার করে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। রবিবার (১ জুলাই) গভীর রাতে সদর উপজেলার জৈনকাঠি ইউনিয়নের পিরতলা গ্রামে জাহাঙ্গিরের ডেইরি ফার্মে এ ঘটনা ঘটে। এতে খামারির অন্তত দশ লক্ষ টাকার ক্ষতি হয়েছে।

খামারি জাহাঙ্গীর খলিফা (৩৫) পিরতলা গ্রামের দলিল উদ্দিন খলিফার ছেলে। জাহাঙ্গীর দীর্ঘদিন দিনমজুর ও রিক্সা চালিয়ে সংসার চালাতেন। বিভিন্ন এনজিও থেকে লোন নিয়ে তিনি একটি গরুর খামার করেন। তার ফার্মে প্রতিদিন ৪০ লিটার দুধ উৎপাদন হতো। যা তিনি নিজে নিয়মিত পটুয়াখালী শহরের পুরান বাজারে বিক্রি করতো। তবে হঠাৎ করেই আগুনে পুরে গরু গুলো মারা যাওয়ায় খামারি জাহাঙ্গির এখন পথে বসে গেল।

জাহাঙ্গির বলেন, আমার আর কিছু রইলো না। এই খামার থেকেই যা আয় হতো তা দিয়ে আমার সংসার এবং ছেলে মেয়ের লেখাপড়া চলতো। সবে মাত্র একটু ভালো ভাবে বেঁচে থাকার চেষ্টা শুরু করেছিলাম, তবে এক রাতেই সব শেষ।’
পটুয়াখালী জেলা ডেইরি ফার্মাস এসোসিয়েশনের সভাপতি আবুল কালাম আজাদ বলেন,‘জাহাঙ্গির একজন সফল খামারি ছিল। সে নিজের খামারে উৎপাদিত দুধ নিজেই বাজারে বিক্রি করতো।

তার এই ক্ষতি সে একা কোন ভাবেই কাটিয়ে উঠতে পারবে না। সরকার এবং সমাজের বৃত্তবানদের জাহাঙ্গিরের পাশে দারানোর জন্য আমরা অনুরোধ জানাবো।
পটুয়াখালী সদর থানার অফিসার ইনচার্জ মোঃ মনিরুজ্জামান বলেন, ‘গতকাল রাতেই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আজ সকালেও পুলিশের একটি টিম ওই এলাকায় কাজ করছে। এটি আসলে দূর্ঘটনা নাকি কারো শত্রুতা বসত করা হয়েছে তার রহস্য উদঘাটনে পুলিশ কাজ করছে।

 

 

 

 

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu