1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০১:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

সিআইপি সম্মাননা পেলেন এনভয় টেক্সটাইলের প্রতিষ্ঠাতা কুতুবউদ্দিন আহমেদ

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : বুধবার, ২৪ মে, ২০২৩
  • ৫২৫ সময় দর্শন
সিআইপি সম্মাননা পেলেন এনভয় টেক্সটাইলের প্রতিষ্ঠাতা কুতুবউদ্দিন আহমেদ

বৃহৎ শিল্প (উৎপাদন) বিভাগে সিআইপি (বাণিজ্যিকভাবে গুরুত্বপূর্ণ ব্যক্তি) ২০২৩ হিসেবে সম্মাননা পেয়েছেন এনভয় টেক্সটাইল লিমিটেড এবং শেলটেক গ্রুপের প্রতিষ্ঠাতা কুতুবউদ্দিন আহমেদ।

সোমবার (২২ মে) এক অনুষ্ঠানে কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক ও শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন তার হাতে এই সম্মাননা তুলে দেন। বাংলাদেশের তৈরি পোশাক ও বস্ত্র খাতের অন্যতম নেতৃস্থানীয় শিল্পগোষ্ঠী এনভয় লিগ্যাসি এবং আবাসন খাতের অন্যতম ব্র্যান্ড শেলটেক গ্রুপের প্রতিষ্ঠাতা কুতুবুদ্দিন আহমেদ।

গত একযুগে তার দূরদর্শী নেতৃত্বে শেলটেক আবাসন খাতের পাশাপাশি সিরামিকস (প্রিমিয়াম ওয়াল-ফ্লোর টাইলস), পুঁজিবাজারের অন্যতম আস্থা শেলটেক ব্রোকারেজ ও সারাবিশ্বে কার্গো পরিবহনে এভিয়েশন খাতসহ নানা খাতে ব্যবসা সম্প্রসারণ করেছে।

দেশের আর্থ-সামাজিক উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টিতে ৩৭ বছরেরও বেশি সময় ধরে নিরলসভাবে অবদান রেখে যাচ্ছেন কুতুবুদ্দিন আহমেদ। ১৯৯১ সাল থেকে তিনি মর্যাদাপূর্ণ সিআইপি সম্মাননা অর্জন করে আসছেন।

কুতুবউদ্দিন আহমেদ তার দূরদর্শী নেতৃত্ব এবং দৃঢ় নীতির জন্য সারাবিশ্বে ব্যবসায়ী সম্প্রদায়ের মধ্যেও সম্মানিত। বাংলাদেশ ও স্পেনের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্যিক সম্পর্ক উন্নয়নে অবদান রাখায় স্পেন সরকারের সর্বোচ্চ বেসরকারি সম্মাননাও অর্জন করেছেন কুতুবউদ্দিন।

বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন- বিজিএমইএ এবং ঢাকা মেট্রোপলিটন চেম্বার অফ কমার্স ইন্ডাস্ট্রিজ এমসিসিআই এর সভাপতি হিসেবেও তিনি দায়িত্ব পালন করেছেন।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu