1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৬:২৬ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

‘৩০ হাজার টাকা ও একজোড়া কানের দুলের জন্য খুন’

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : রবিবার, ১৬ এপ্রিল, ২০২৩
  • ১২৯ সময় দর্শন
'৩০ হাজার টাকা ও একজোড়া কানের দুলের জন্য খুন'

পাবনার ঈশ্বরদীতে রাজশাহী কলেজের সাবেক অধ্যাপক মৃত হাবিবুল্লাহর স্ত্রী হাজেরা খাতুন একা থাকতেন। বাড়ির কেয়ারটেকার থাকলেও তিনি চোখে কম দেখতেন। এই সুযোগে টাকা ও গয়না হাতিয়ে নিতে হাজেরাকে খুনে পরিকল্পনা করেন আবিদ হাসান (৩২) নামের এক যুবক।  

পরিকল্পনা অনুযায়ী সুযোগ বুঝে অধ্যাপকের স্ত্রীকে শ্বাসরোধে হত্যা করে ৩০ হাজার টাকা ও একজোড়া কানের দুল নিয়ে পালান আবিদ।

তবে শেষ রক্ষা হয়নি, হত্যাকাণ্ডের ৯ দিন পর তাকে কক্সবাজার থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।

 

শনিবার দুপুরে পাবনা পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান জেলা পুলিশ সুপার (এসপি) আকবর আলী মুনসী।

গ্রেপ্তার আবিদ হাসান পাবনার সাঁথিয়া উপজেলার বিলসলঙ্গি জোলাপাড়া গ্রামের মৃত রতন আলীর ছেলে।

পুলিশ সুপার জানান, হত্যাকাণ্ডের শিকার হাজেরা খাতুন বাসায় কাজের জন্য আবিদ হাসানকে পাঠানো হয়। ঘটনার দিন সকাল ৮টার দিকে তিনি হাজেরা খাতুনের বাসায় আসেন। এরপর দুপুরে ঘুমন্ত হাজেরাকে বালিশ দিয়ে শ্বাসরোধ করে হত্যা করেন তিনি। পরে চুরি, কানের দুলসহ ৩০ হাজার ৭০০ টাকা নিয়ে পালিয়ে যান আবিদ।

তিনি আরও জানান, খবর পেয়ে রাত ৮টার দিকে হাজেরা খাতুনের রক্তাক্ত মরদেহ মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে ময়নাতদন্ত শেষে মরদেহ হস্তান্তর করা হয়। এ ঘটনায় কক্সবাজার কলাতলীর সাংস্কৃতিক কেন্দ্র সংলগ্ন এহসান বোর্ডিং হতে আদিবকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে এক জোড়া সিটি গোল্ডের চুরি, দুই জোড়া কানের দুল, ২০ হাজার টাকা এবং নিহতের ব্যবহৃত একটি নোকিয়া ফোন উদ্ধার করা হয়।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu