1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০১:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

গলাচিপা উপজেলা ও পৌর বিএনপির অবস্থান কর্মসূচি

সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধিঃ
  • আপডেটের সময় : শনিবার, ৮ এপ্রিল, ২০২৩
  • ১৫৯ সময় দর্শন
গলাচিপা উপজেলা ও পৌর বিএনপির অবস্থান কর্মসূচি sadhinbanglatv
গলাচিপা উপজেলা ও পৌর বিএনপির অবস্থান কর্মসূচি sadhinbanglatv

পটুয়াখালীর গলাচিপা উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে অবস্থান কর্মসূচি পালিত হয়েছে।

শনিবার (৮ এপ্রিল) সকাল ১০ টার দিকে উপজেলা বিএনপি অফিস কার্যালয়ের সামনে কেন্দ্র ঘোষিত গ্যাস, বিদ্যুৎ, চাল, ডাল, আটা সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্য ও সার-ডিজেল থেকে শুরু করে কৃষি উৎপাদন উপকরণের লাগামহীন মূল্য বৃদ্ধির প্রতিবাদে এবং গণতন্ত্র পুনরুদ্ধার, সরকারের পদত্যাগ, খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি, নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে গলাচিপা উপজেলা বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা এ অবস্থান কর্মসূচি পালন করেন। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সভাপতি ও পানপট্টি ইউনিয়নের বারবার নির্বাচিত সাবেক চেয়ারম্যান মো. সিদ্দিকুর রহমান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও আমখোলা ইউনিয়নের বারবার নির্বাচিত সাবেক সফল চেয়ারম্যান আবদুস ছাত্তার হাওলাদার, পৌর বিএনপির সভাপতি মো. মিজানুর রহমান, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. জসিম খা প্রমুখ।

এ সময় উপজেলা বিএনপির সভাপতি মো. সিদ্দিকুর রহমান বলেন, কেন্দ্র থেকে যে ঘোষণা দেয়া হবে তা আমরা শত প্রতিক‚লতার মধ্যেও সফল করব। আর এরই অংশ হিসেবে আজ আমাদের এই অবস্থান কর্মসূচি। গ্যাস, বিদ্যুৎ, চাল, ডাল, আটা সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্য ও সার-ডিজেল থেকে শুরু করে কৃষি উৎপাদন উপকরণের লাগামহীন মূল্য বৃদ্ধির প্রতিবাদে আমাদের এ কর্মসূচি। এছাড়া আমরা গণতন্ত্র পুনরুদ্ধার করতে বদ্ধ পরিকর।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu