1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৪:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

শাকিবের অস্ট্রেলিয়া কাণ্ড: ফেসবুক পোস্টে কীসের ইঙ্গিত দিলেন বুবলী

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : রবিবার, ১৯ মার্চ, ২০২৩
  • ১৪০ সময় দর্শন
শাকিবের অস্ট্রেলিয়া কাণ্ড: ফেসবুক পোস্টে কীসের ইঙ্গিত দিলেন বুবলী

বিভিন্ন বিতর্কিত ইস্যুতে আবারও সরগরম ঢালিউড পাড়া। সম্প্রতি ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খানের বিরুদ্ধে অপেশাদার আচরণ, চুক্তিভঙ্গ ও ধর্ষণের মতো গুরুতর অভিযোগ আনেন রহমত উল্লাহ নামের এক প্রযোজক। এরমধ্যে সেই প্রযোজকের বিরুদ্ধে মামলা করতে গুলশান থানায় গিয়েছিলেন শাকিব। তবে পুলিশ তার মামলাটি না নিয়ে তাকে আদালতে যাওয়ার পরামর্শ দেন।

শাকিবের ভাষ্যে, রহমত উল্ল্যাহ নিজেকে ‘অপারেশন অগ্নিপথ’ সিনেমার প্রযোজক দাবি করলেও তিনি আসল প্রযোজক নন। এই ছবির মূল প্রযোজক জানে আলম। চুক্তিপত্রেও তার নাম রয়েছে। রহমত উল্যাহকে ‘ভুয়া প্রযোজক’ বলেও আখ্যা দেন নায়ক।

সাম্প্রতিক অভিযোগ ইস্যুতে বিষয়টি এখন টক অব দ্য ইন্ডাস্ট্রিতে পরিণত হয়েছে। যে সিনেমার শুটিং করতে গিয়ে অস্ট্রেলিয়ায় ঘটা নানা কাণ্ডে শাকিবের বিরুদ্ধে অভিযোগ উঠে সেই ইস্যু নিয়ে এবার মুখ খুললেন সেই ছবির নায়িকা শবনম বুবলী। তবে তিনি অস্ট্রেলিয়ায় করা শুটিংয়ের সময়ে আতিথেয়তার গল্প শোনালেন সামাজিক যোগাযোগ মাধ্যমে।

বুবলী জানান, ২০১৮ সালে ‘সুপার হিরো’ ছবির শুটিংয়ের সময় অস্ট্রেলিয়ায় নিউ সাউথ ওয়েলস রাজ্য সরকারের তখনকার সংস্কৃতিমন্ত্রী রে উইলিয়ামস রাজ্য সংসদ ভবনের নিজ কার্যালয়ে শাকিব খানসহ অন্যান্য শিল্পী-কুশলীদের মধ্যাহ্নভজের আমন্ত্রণ জানিয়েছিলেন। সেই ডাকে সাড়া দিয়ে নির্মাতা আশিকুর রহমানসহ তারা গিয়েছিলেন এবং অস্ট্রেলিয়া সরকারের আতিথেয়তা উপভোগ করে আসেন।

শবনম বুবলী বলেন, সংস্কৃতি বিষয়ক মন্ত্রীর আতিথেয়তায় আমরা বেশ মুগ্ধ হয়েছিলাম। ছবিটির অস্ট্রেলিয়ায় শুটিংয়ের ব্যাপারে তারা অনুমতি দেওয়ার পাশাপাশি নানাভাবে সহযোগিতা করেছেন। এর জন্য আমরা কৃতজ্ঞতাও প্রকাশ করেছি। ‘সুপার হিরো’ ছবির মধ্য দিয়ে অস্ট্রেলিয়ার বিভিন্ন দর্শনীয় স্থান আমাদের দর্শকদের সামনে তুলে ধরছি, এর জন্য দুজন মন্ত্রী আমাদের ধন্যবাদ জানিয়েছেন। পাশাপাশি দুই দেশের সাংস্কৃতিক বিনিময়ে অস্ট্রেলিয়ার সরকারের পক্ষ থেকে যেকোনও সহযোগিতা করার আশ্বাসও তারা দিয়েছেন।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu