1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০১:৫২ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

কলাপাড়ায় রাজমিস্ত্রির কাজে ইউপি চেয়ারম্যান

সজ্ঞিব দাস, গলাচিপা (পটুয়াখালী)প্রতিনিধি।
  • আপডেটের সময় : শনিবার, ১৮ মার্চ, ২০২৩
  • ১২৫ সময় দর্শন
কলাপাড়ায় রাজমিস্ত্রির কাজে ইউপি চেয়ারম্যান

কলাপাড়া উপজেলার ধুলাসার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাফেজ আবদুর রহিম করছেন রাজমিস্ত্রির কাজ।

শনিবার (১৮ মার্চ) সকাল ৮ থেকে শুরু করে বিকেল ৬টা পর্যন্ত এই কাজ করছেন তিনি। বেড়িবাঁধের রাস্তা থেকে শুরু করে ইউনিয়ন পরিষদের গোডাউন পর্যন্ত রাস্তায় ইট-বালু-সিমেন্ট দিয়ে চারজন সহযোগী নিয়ে তিনি রাস্তার সংস্কার ও নির্মাণকাজ করছেন।

সরেজমিনে গিয়ে দেখা যায়, সাদা গেঞ্জি ও মাথায় টুপি পরে কাজ করছেন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান। তাকে এভাবে কাজ করতে দেখে ভিড় জমান উৎসুক জনতা। সকাল থেকে এভাবে চেয়ারম্যানকে কাজ করতে দেখে অনেকেই মুগ্ধ। রাস্তা সংস্কার, টয়লেট ওজুখানাসহ দেড় লাখ টাকা বরাদ্দ হয়, যা দিয়ে কাজ শেষ করা সম্ভব নয়।

তাই নিজেই পরিশ্রম করে কাজ করছেন এই ইউপি চেয়ারম্যান। রাজমিস্ত্রির কাজের পাশাপাশি দিচ্ছেন আসা ব্যক্তিদের কাগজ-পত্রে স্বাক্ষরসহ ইউনিয়ন পরিষদের সব ধরনের সেবা।চেয়ারম্যানের কাজের সহযোগী আলী হোসেন বলেন, আজকে ১০ দিন চেয়ারম্যান কাজ করছেন, আমরা তার সঙ্গে কাজ করছি, ইট-বালু-সিমেন্ট টানাসহ সব কাজেই চেয়ারম্যান এগিয়ে আসছেন।

তিনি নিজেই কাজের মিস্ত্রি আমরা হেলপার হিসেবে তার পাশে থেকে সহযোগিতা করছি। স্থানীয় মুসল্লি আনোয়ার হোসেন বলেন, আমাদের এখানে ৫০টির বেশি দোকান রয়েছে, মসজিদ দূরে থাকায় অনেক সময় দোকানে নামাজ পড়া হয় আবার কখনো পড়া হয় না। তবে চেয়ারম্যান মসজিদ করার পড় প্রতিদিন মুসল্লি বাড়ছে, পাশাপাশি তার নিজের পরিশ্রমে এমন একটা প্রতিষ্ঠান সত্যি প্রশংসার দাবিদার। ধুলাসার ইউনিয়ন পরিষদ নির্বাচন হাফেজ আবদুর রহিম বলেন, ইউনিয়ন পরিষদ থেকে মসজিদ অনেক দূরে, এখানে অনেকগুলো দোকান আছে, ইউনিয়ন পরিষদেও অনেকে কাজে আসেন।

তাদের সুবিধার জন্য আমি এই মসজিদটি নির্মাণ করছি, এটা পুকুর ছিল, বালু ভরাট করে ওজুখানা, বাথরুমসহ ইউনিয়ন পরিষদের রাস্তা সংস্কার করছি।

আমরা চারজন মিলে আজকে ১০ দিন ধরে কাজ করছি, সব শেষ করতে আরো ১০ দিন লাগবে। এভাবেই আমি আমার ইউনিয়নের সব কাজে আগ্রহ প্রকাশ করে ইউনিয়নকে আধুনিক করে তুলব।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu