1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৮:০৩ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

লঞ্চ থেকে পড়ে যাওয়ার দুইদিন পর যাত্রীর মরদেহ উদ্ধার

সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি
  • আপডেটের সময় : সোমবার, ১৩ মার্চ, ২০২৩
  • ১৪৬ সময় দর্শন
লঞ্চ থেকে পড়ে যাওয়ার দুইদিন পর যাত্রীর মরদেহ উদ্ধার

ঢাকা-রাঙ্গাবালী রুটের লঞ্চ থেকে পড়ে যাওয়ার দুইদিন পর নদীতে ভাসমান অবস্থায় যাত্রী সাইফুল বিশ্বাসের (২৬) মরদেহ উদ্ধার করেছে নৌ-পুলিশ।

রোববার (১২ মার্চ) বেলা ১১টায় পটুয়াখালীর দশমিনা উপজেলার আউলিয়াপুর সংলগ্ন তেতুলিয়া নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মেহেদী হাসান ও নৌ-পুলিশের ইনচার্জ মো. সুরুজ আল মামুন এ তথ্য নিশ্চিত করে বলেন, সকালে তেতুলিয়া নদীর চঙ্গারচর নামক এলাকায় মাছ শিকারি জেলেরা একটি মরদেহ দেখতে পায়। পরে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশের একটি দল মরদেহটি উদ্ধার করে। জানা যায়, উদ্ধার হওয়া মরদেহটি নিখোঁজ সাইফুলের বলে পরিবারের লোকজন শনাক্ত করেছেন। মরদেহ হস্তান্তরের পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে পুলিশ জানায়।

নিখোঁজ সাইফুলের বাড়ি রাঙ্গাবালী উপজেলার চরমোন্তাজ ইউনিয়নের উত্তর চরমোন্তাজ গ্রামে। তিনি ওই গ্রামের হানিফ বিশ্বাসের ছেলে এবং পেশায় একজন কৃষক ছিলেন। উল্লেখ্য, ঢাকায় তরমুজ বিক্রি করে বৃহস্পতিবার (৯ মার্চ) রাতে সাইফুল তার বাবা ও ভাইয়ের সঙ্গে ঢাকা-রাঙ্গাবালী নৌরুটের পূবালী-৫ নামের লঞ্চযোগে বাড়ির উদ্দেশ্যে রওনা হন।

পথিমধ্যে শুক্রবার ভোর পাঁচটার দিকে দশমিনা উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নে বীজ ভাণ্ডার সংলগ্ন তেতুলিয়া নদী অতিক্রমকালে ফজরের নামাজের জন্য লঞ্চের পেছনের দিকে ওজু করতে গিয়ে নদীতে পড়ে যায় সাইফুল।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu