1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ১২:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

গলাচিপার চিকনিকান্দী মন্দিরে ৫ দিন ব্যাপী মহানাম যজ্ঞ অনুষ্ঠিত

সজ্ঞিব দাস, গলাচিপা (পটুয়াখালী)প্রতিনিধি।
  • আপডেটের সময় : শনিবার, ১১ মার্চ, ২০২৩
  • ১৩২ সময় দর্শন
গলাচিপার চিকনিকান্দী মন্দিরে ৫ দিন ব্যাপী মহানাম যজ্ঞ অনুষ্ঠিত sadhin banglatv

পটুয়াখালীর গলাচিপা উপজেলার চিকনিকান্দী বাজারে ৫ দিন ব্যাপি মহানাম যজ্ঞ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মহানাম যজ্ঞ অনুষ্ঠানের আজ ৪র্থ দিন অতিবাহিত হচ্ছে।

চিকনিকান্দী বাজারে রাধা গোবিন্দ মন্দিরে (বুধবার (৮ মার্চ) সকালে অধিবাসের মধ্য দিয়ে এ যজ্ঞ শুরু হয়ে চলবে আগামী সোমবার সকালে শেষ হবে। এতে প্রধান অতিথির পদ অলঙ্কৃত করেন উপজেলা আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এবং চিকনিকান্দী ইউনিয়ন পরিষদের বারবার নির্বাচিত চেয়ারম্যান সাজ্জাদ হোসেন রিয়াদ। এ সময় তিনি বলেন, ধর্ম যার যার উৎসব সবার। আপনারা নির্বিঘেœ এই উৎসব পালন করবেন। আপনাদের কোন ভয় নেই।

আমাদের এই ইউনিয়নে আমরা সকলে মিলেমিশে থাকব। আপনারা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার জন্য দোয়া করবেন। তিনি যেন বারবার নির্বাচিত হয়ে দেশ ও জাতির সেবা করে যেতে পারেন। পরে তিনি মন্দির কমিটির নেতৃবৃন্দের সাথে খোলামেলা আলোচনা করেন এবং মন্দির পরিদর্শন করে মন্দিরের বিভিন্ন দিক নির্দেশনামূলক কথা বলেন। পরে মন্দির কমিটির সভাপতি অজিত কুন্ড বলেন, প্রতি বছরের ন্যায় এ বছরও অনুষ্ঠান চলছে।

এখানে ভক্তদের জন্য প্রসাদের ব্যবস্থা আছে। মন্দির কমিটির সাধারণ সম্পাদক যুগল দেবনাথ বলেন, প্রতি বছরের মত এ বারেও ৬টি দলের অংশগ্রহণের মধ্য দিয়ে এ কীর্তন অনুষ্ঠিত হচ্ছে। তারা পালাক্রমে এ অনুষ্ঠানে অংশ নিচ্ছেন। সোমবার সকালে এই অনুষ্ঠান শেষ হবে। এখানে অনেক দূর দূরান্ত থেকে ভক্ত আসে।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu