1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৪:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

নিক্সন চৌধুরী বলেন, বিদ্যালয়ের উন্নয়ন আমার হাতে, আদর্শ মানুষ গড়ার দায়িত্ব শিক্ষকদের হাতে

ফরিদপুর প্রতিনিধি
  • আপডেটের সময় : রবিবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১৭৭ সময় দর্শন
নিক্সন চৌধুরী বলেন, বিদ্যালয়ের উন্নয়ন আমার হাতে, আদর্শ মানুষ গড়ার দায়িত্ব শিক্ষকদের হাতে

ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য মজিবুর রহমান চৌধুরী নিক্সন বলেছেন, যোগ্য শিক্ষক নিয়োগ হলে যোগ্য নাগরিক তৈরি হবে। মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগে স্বচ্ছতা ফিরিয়ে আনতে হবে। একই সঙ্গে মাধ্যমিক স্কুলগুলোতে শিক্ষক নিয়োগে দুর্নীতি হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

শনিবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে সদরপুর উপজেলার ৩৩ নম্বর ডিক্রীরচর উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নিক্সন চৌধুরী বলেন, বিদ্যালয়ের উন্নয়ন আমার হাতে, আদর্শ মানুষ গড়ার দায়িত্ব শিক্ষকদের হাতে। আজ বিদ্যালয়ে এক তলা ভবন করেছি, আগামীতে ৪ তলা করবো। বিদ্যালয় মাঠ ভরাট, রাস্তা নির্মাণ ও আইসিটি ভবন করে দেবো। আপনাদের যে উন্নয়ন করে দিচ্ছি তার সব প্রশংসার দাবিদার প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বিদ্যালয়ের সভাপতি শেখ আ. মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন-সদরপুর উপজেলা চেয়ারম্যান কাজী শফিকুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আহসান মাহমুদ রাসেল, সদরপুর থানার ওসি সুব্রত গোলদার ও মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সৈয়দ আহম্মেদ জামসেদ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের কার্যনির্বাহী পরিষদের সদস্য, শিক্ষক-শিক্ষার্থী, গণ্যমান্য ব্যক্তি ও সাংবাদিকরা।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu