1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১১:১৬ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

গলাচিপায় টেলিভিশন সাংবাদিক ফোরাম কার্যালয় শুভ উদ্বোধন

সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী, প্রতিনিধি
  • আপডেটের সময় : বুধবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১২৮ সময় দর্শন
গলাচিপায় টেলিভিশন সাংবাদিক ফোরাম কার্যালয় শুভ উদ্বোধন

জমকালো আয়োজনের মধ্য দিয়ে পটুয়াখালীর গলাচিপায় সাংবাদিকদের সংগঠন ‘গলাচিপা টেলিভিশন সাংবাদিক ফোরাম’ এর নবনির্বাচিত কমিটির অভিষেক ও নতুন কার্যালয়ের শুভ উদ্বোধন করা হয়েছে।

বুধবার (১৫ ফেব্রুয়ারী) সকাল ১১ টায় পৌর শহরের ২নং ওয়ার্ড শ্যামলীবাগে স্থাপিত নতুন কার্যালয়ের ফিতা কেটে শুভ উদ্বোধন করেন পটুয়াখালী -৩ আসনের সংসদ সদস্য এস এম শাহজাদা। পরে কেক কেটে নবনির্বাচিত কমিটির অভিষেক ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে গলাচিপা টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি সাঈদ হাসান এলাহীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সায়েম আহমেদ সোহেল এর পরিচালনায় উদ্বোধক ও প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পটুয়াখালী -৩ আসনের সংসদ সদস্য এস এম শাহজাদা।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গলাচিপা উপজেলা পরিষদ চেয়ারম্যান মুঃ সাহিন, উপজেলা নির্বাহী অফিসার মহিউদ্দিন আল হেলাল, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা টিটো, পৌর মেয়র আহসানুল হক তুহিন, গলাচিপা থানা অফিসার ইনচার্জ শোনিত কুমার গায়েন, জেলা পরিষদ সদস্য মাইনুল ইসলাম রনো, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার গোলাম মোস্তফা, সাধারণ সম্পাদক ও গলাচিপা টেলিভিশন সাংবাদিক ফোরামের সাবেক সভাপতি সোহাগ রহমান।

এছাড়াও অনুষ্ঠানে গলাচিপা টেলিভিশন সাংবাদিক ফোরামের সকল সদস্য, বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, স্থানীয় ব্যক্তিবর্গসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu