1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
শনিবার, ২১ মার্চ ২০২৬, ১০:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

গলাচিপায় ভালোবাসা দিবসকে ঘিরে ব্যস্ত ফুল ব্যবসায়ীরা

সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী, প্রতিনিধি
  • আপডেটের সময় : মঙ্গলবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১৪৪ সময় দর্শন
গলাচিপায় ভালোবাসা দিবসকে ঘিরে ব্যস্ত ফুল ব্যবসায়ীরা

রাত পোহালেই বিশ্ব ভালোবাসা দিবস। দিবসটিকে ঘিরে ব্যস্ত সময় পার করছে ফুল ব্যবসায়ীরা। ভ্রাম্যমাণ ফুল বিক্রেতার সংখ্যাও বেড়েছে কয়েকগুণ।

প্রেমিক-প্রেমিকাদের চাহিদা মেটাতে এরই মধ্যে রাত জেগে কাজ করছে ফুলের দোকানের মালিক-শ্রমিকরা।
সোমবার (১৩ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে গলাচিপা বাজার ঘুরে দেখা যায়, বিশ্ব ভালোবাসা দিবসকে কেন্দ্র করে আর্থিক লাভের আশায় অনেকেই ভ্রাম্যমাণ ফুলের দোকান বসিয়েছে মোড়ে মোড়ে।

গোলাপ আর রজনীগন্ধায় শোভা পাচ্ছে দোকান। মঙ্গলবার বিশ্ব ভালোবাসা দিবস হলেও আজকেই অনেকে ফুল কিনে নিয়ে যাচ্ছেন। ফুল ঘরে গিয়ে দেখা যায়, দোকানের বাইরে ও ভিতরে শোভা পাচ্ছে বাহারি রঙের ফুল। দোকানের মধ্যে ফুলের তোড়া তৈরি করতে ব্যস্ত কর্মচারীরা। বেশি বিক্রির আশায় আগেই তৈরি করে রাখছেন বিভিন্ন দামের ফুলের তোড়া। ফুল ঘরের মালিক মো.রিয়াজ সঙ্গে।

তিনি বলেন, আগামীকাল ফুলের দোকানে অনেক ভিড় হবে। তাই আগে থেকেই ফুলের তোড়া তৈরি করে রাখছি। আশা করছি বিক্রি ভালো হবে। তিনি আরও বলেন, গতবারের থেকে এবার ফুলের দাম অনেক বেশি। আমরা খুচরা বিক্রেতারা প্রতিটি গোলাপ বিক্রি করবো ৩০-৫০ টাকার মধ্যে।

আর রজনীগন্ধার প্রতিটি ইস্টিকার বিক্রি হবে ২০ টাকা করে। প্রায় লক্ষাধিক টাকার ফুল কালকে বিক্রি হবে বলে আশা রাখছি। আজ অনেকেই গোলাপ ফুল সংগ্রহ করে নিয়েছে। এদিকে ফুল কিনতে আসা নাম প্রকাশে অনিচ্ছুক এক তরুণ – বলেন, রাত পোহালেই বিশ্ব ভালোবাসা দিবস। এই দিবসে প্রিয় মানুষকে একটা গোলাপ ফুল দিতে না পারলে কেমন হয়ে যায়। নিজের হাতে কালকে প্রিয় মানুষটির খোঁপায় একটি গোলাপ ফুল পড়িয়ে দিতে চাই।

এতে ভালোবাসার গভীরতা অনেকটাই প্রকাশ পায়।
নাম প্রকাশে অনিচ্ছুক আরেক তরুণ বলেন, ভালোবাসার মানুষটিকে ভালোবাসি এ কথাটি এখনো বলতে পারিনি। আশা করছি কালকে একটি ফুল উপহার দেওয়ার মধ্যে দিয়ে সেটা প্রকাশ করবো।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu