1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৯:১৯ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

গলাচিপা উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে এমপি এসএম শাজজাদাকে সংবর্ধনা

সজ্ঞিব দাস, গলাচিপা (পটুয়াখালী)প্রতিনিধি।
  • আপডেটের সময় : শুক্রবার, ২০ জানুয়ারী, ২০২৩
  • ১২১ সময় দর্শন
sadhinbanglatv

পটুয়াখালীর গলাচিপা উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে পটুয়াখালী-৩ আসনের সংসদস সদস্য এসএম শাহজাদাকে সংবর্ধনা দেওয়া হয়েছে। উপজেলা কমিটির সাথে দলটির নবগঠিত ইউনিয়ন কমিটির সভাপতি ও সম্পাদকসহ অন্যান্য নেতৃবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।

বৃহস্পতিবার বেলা ১১টায় দলীয় কার্যালয়ে উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক সন্তোষ কুমার দে এরসভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য ও পানি সম্পাদ মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সদস্য এসএম শাহজাদা।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সর্দার মু. শাহ আলম। পটুয়াখালী-৩ আসনের সংসদ সদস্য এসএম শাহজাদা
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সবাই ঐক্যবব্ধভাবে আওয়ামী লীগের সাথে থাকবেন। আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ পদ সভাপতি ও সাধারণ সম্পাদক। এর বাইরে অনেকেই প্রত্যাশিত পদ পাননি। তাদের প্রতি অনুরোধ আওয়ামী লীগের সাথে থাকবেন। আওয়ামী লীগ আপনাকে অবশ্যই তার যথাযথ মূল্যায়ন করবে। আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে দেশের মানুষ তার সুফল ভোগ করে। ঐক্যবদ্ধভাবে দলকে শাক্তিশালী করে গড়ে তুলুন।

এর আগে গলাচিপা ফেরিঘাট থেকে ফুলেল শুভেচ্ছা জানায় দলীটির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা। ফেরিঘাট থেকে আনন্দ মিছিল দিয়ে দলীয় কার্যালয় সংবর্ধনা অনুষ্ঠানে এসে যোগ দেন। সংবর্ধনা অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি হাজী মজিবর রহমান, রেজাউল করিম, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও যুগ্ম সাধারণ সম্পাদক মো. সাহিন, সাংগঠনিক সম্পাদক মো. আলমগীর হোসেন, মোফাজ্জেল হোসেন মাসুদ, মুক্তিযোদ্ধা সম্পাদক আবুল কালাম সামসুদ্দিন সানু ঢালী, আওয়ামী লীগের সদস্য ও জেলা পরিষদের সদস্য মাইনুল ইসলাম রনোসহ বিভিন্ন ইউনিয়নের নব নির্বাচিত সভাপতি ও সম্পাদকসহ অন্যান্য নেতৃবৃন্দ।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu