1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০২:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

আর্জেন্টিনার শিরোপা জয়ে যা বললেন অপু বিশ্বাস

অনলাই ডেক্স
  • আপডেটের সময় : সোমবার, ১৯ ডিসেম্বর, ২০২২
  • ১৩০ সময় দর্শন

কাতার বিশ্বকাপের চোখ জুড়ানো ফাইনালে টাইব্রেকে ফ্রান্সকে ৪-২ গোলে হারিয়ে শিরোপা খরা ঘুচালো আর্জেন্টিনা। মেসির হাত ধরে শিরোপা পেলো আলবেসেস্তারা। আর তাই আর্জেন্টিনার শিরোপা জয়ে ফুটবলপ্রেমীদের মাঝে বাঁধভাঙা উচ্ছ্বাস। ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাস ছিলেন ব্রাজিল দলের সাপোর্টার।

নিজের প্রিয় দল বিশ্বকাপের ফাইনাল মঞ্চে উঠতে পারেনি। প্রিয় দল ফাইনালে না উঠার আক্ষেপ যেন একপাশে রেখে শিরোপা জয়ী আর্জেন্টিনাকে অভিনন্দন জানিয়েছেন ব্রাজিল ভক্ত এই নায়িকা।

গতকাল রোববার রাতে আর্জেন্টিনা জয়ের পর নিজের ভেরিফায়েড পেজবুক পেজে তার আর নায়ক শাকিব খানের ছেলে আব্রামের ছবি দিয়ে একটি স্ট্যাটাস দেন অপু বিশ্বাস। ছবিতে দেখা যায়, ছেলে আব্রামের গায়ে আর্জেন্টিনার জার্সি।

স্ট্যাটাসে অপু লেখেন, ‘ অভিনন্দন আর্জেন্টিনা’ এরপর আর্জেন্টিনা-বাংলাদেশের পতাকার ছবি দেন তিনি। এরপর লেখেন, ‘আমার বাবা খুশি।

অপুর স্ট্যাটাসের নিচে কমেন্ট বক্সে একজন লেখেন, ‘বিশেষ কোনো দলরে খোঁচা দিয়েন না!! মেসির জন্য হলেও দলমত নির্বিশেষে অধিকাংশ মানুষ আর্জেন্টিনারে সাপোর্ট করেছে!!’

অনেকে আবার আর্জেন্টিনাকে অভিনন্দন জানিয়েছেন।

এর আগে, প্রিয় দল ব্রাজিলকে নিয়ে অপু বিশ্বাস বলেন, ‘পাঁচবারের বিশ্বকাপজয়ী ব্রাজিল দলের সাপোর্টার আমি। তাই আর সব ফুটবল ফ্যানদেরও ব্রাজিল সমর্থন করতে অনুরোধ জানাই। আগেও ব্রাজিল দল করতাম, তবে সেটা না বুঝে। এখন ফুটবল খেলাটা বেশ বুঝি, তাই ব্রাজিলই সাপোর্ট করি। ব্রাজিলই আমার সেরা দল’।

তিনি আরও বলেন, ‘ফুটবল খেলা যারা পছন্দ করেন এবং বোঝেন, তারা আসলেই ব্রাজিলকে সাপোর্ট করেন। ব্রাজিলের খেলোয়াড়দের খেলায় আলাদা একটা ছন্দ আছে, যা অন্য দলের ক্ষেত্রে আমি অনুভব করি না’।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu