1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০১:০২ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

স্ত্রী যখন বন্ধু, নিত্যসঙ্গী ও সমর্থক

অনলাই ডেক্স
  • আপডেটের সময় : রবিবার, ১৮ ডিসেম্বর, ২০২২
  • ১৪৫ সময় দর্শন

প্রিয় নবীজির প্রিয় স্ত্রী খাদিজা (রা.), যিনি আমৃত্যু নবীজির সহযোদ্ধা ছিলেন, ভালো বন্ধু ছিলেন, বিপদে সাহসদাতা ছিলেন। তিনি নবীজির কাজে অনুপ্রেরণা দিতেন। তাঁর জীবদ্দশায় নবীজি (সা.) কাউকে বিয়ে করেননি। তিনি ইন্তেকাল করার পরও নবীজি তাঁকে স্মরণ করতেন।

তাঁর আত্মীয়-স্বজনকে ভালোবাসতেন। এমনকি তাঁর বান্ধবীদের জন্যও উপঢৌকন পাঠাতেন। তাঁর প্রশংসায় নবীজি আনন্দবোধ করতেন। নবীজি (সা.) তাঁর এই দুর্দিনের সঙ্গিনীকে ভীষণ ভালোবাসতেন। আয়েশা (রা.) বলেন, আমি খাদিজা ছাড়া নবীজির সহধর্মিণীদের আর কারো প্রতি ঈর্ষান্বিত হইনি, অথচ আমার সঙ্গে তাঁর সাক্ষাৎ ঘটেনি। তিনি বলেন, রাসুল (সা.) যখন বকরি জবাই করতেন তখন বলতেন, এর গোশত খাদিজার বান্ধবীদের পাঠিয়ে দাও। একদা আমি তাঁকে রাগিয়ে দিলাম এবং বললাম, খাদিজাকে এতই ভালোবাসেন? রাসুল (সা.) তখন বললেন, ‘তাঁর ভালোবাসা আমাকে রিজিক হিসেবে দেওয়া হয়েছে। ’ (মুসলিম, হাদিস : ৬১৭২)
তিনি স্ত্রী হিসেবে নবীজির কতটা আপন ছিলেন, হাদিসের আলোকে তার কিছু চিত্র নিম্নে তুলে ধরা হলো :

প্রথম ইসলাম গ্রহণকারী নারী : খাদিজা (রা.) প্রথম নারী, যিনি নবীজির দাওয়াতে সাড়া দিয়ে ইসলাম গ্রহণ করেছিলেন। সাদ ইবনে আবি ওয়াক্কাস (রা.) বলেন, ‘যেদিন আমি ইসলাম গ্রহণ করি সেদিন [এর আগে খাদিজা (রা.) ও আবু বকর (রা.) ব্যতীত] অন্য কেউ ইসলাম গ্রহণ করেনি। আমি সাত দিন এমনিভাবে অতিবাহিত করেছি যে আমি ইসলাম গ্রহণে তৃতীয়জন ছিলাম। ’ (বুখারি, হাদিস : ৩৭২৭)

নিঃস্বার্থ বন্ধু : খাদিজা (রা.) নবীজি (সা.)-এর শুধু স্ত্রীই ছিলেন না, ছিলেন ভালো বন্ধুও। হেরা গুহায় যখন নবীজি (সা.) ধ্যানে মগ্ন থাকতেন, তখন এই মহীয়সী নারী বন্ধুর পথ পাড়ি দিয়ে তাঁর খাবার পৌঁছে দিতেন। (বুখারি, হাদিস : ৩)

যাদের হেরা গুহা স্বচক্ষে দেখার সুযোগ হয়েছে, তারা জানে সেখানে পৌঁছা কতটা দুঃসাধ্য ব্যাপার।

সাহসদাতা ও সান্ত্বনাদাতা নারী : রাসুল (সা.) যখন জিবরাইল (আ.)-কে প্রথম দেখে ভয় পেয়েছিলেন এবং খাদিজা (রা.)-কে এসে বলছিলেন, খাদিজা, আমার কী হলো? আমি আমার নিজের ওপর আশঙ্কা করছি। খাদিজা (রা.) বলেন, না, কখনো তা হবে না। বরং সুসংবাদ গ্রহণ করুন। আল্লাহর কসম! তিনি কখনো আপনাকে অপমানিত করবেন না। আল্লাহর কসম! আপনি স্বজনদের খোঁজখবর রাখেন, সত্য কথা বলেন, দুঃখীদের দুঃখ নিবারণ করেন, দরিদ্রদের বাঁচার ব্যবস্থা করেন, অতিথির সেবা করেন এবং প্রকৃত দুর্দশাগ্রস্তদের সাহায্য করেন। (মুসলিম, হাদিস : ২৯৩)

স্বামীকে সমর্থন : মুসনাদ ইবন হাম্বলের বর্ণনায় দেখা যায়, খাদিজা (রা.)-এর এক প্রতিবেশিনী এক রাতে মুহাম্মদ (সা.)-কে বলতে শুনেছিলেন, হে খাদিজা, আল্লাহর কসম, আমি কখনো লাত আর উজ্জার পূজা করব না, আল্লাহর কসম, কখনোই তাদের অর্চনা করা আমার পক্ষে সম্ভব নয়। তখন খাদিজা (রা.) বললেন, দূর হোক লাত আর উজ্জা। (মুসনাদে আহমদ : ১৭৪৮৭)

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu